Showing posts with label Google. Show all posts
Showing posts with label Google. Show all posts

ভ্রমণ বিষয়ক তথ্য জানাবে গুগল

গ্রাহকদের জন্য সেবার পরিধি আরো বিস্তৃত করতে ‘ডেসটিনেশন অন গুগল’ নামে নতুন  ফিচার চালু করেছে গুগল। ফিচারটির মাধ্যমে এখন থেকে গ্রাহকরা ভ্রমণের জন্য গুগলের কাছ থেকেই যাবতীয় সেবা গ্রহণ করতে পারবে বলে এক ব্লগ পোস্টের মাধ্যমে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

নতুন যুক্ত হওয়া এই ফিচারে আওতায় গুগল সার্চ ইঞ্জিনে যে কোনো মহাদেশ, দেশ বা অঙ্গরাজ্যের নাম লিখে তার পাশে ‘ডেসটিনেশন’ বা ‘ভ্যাকেশন’ লিখলেই উল্লেখিত দেশ বা অঞ্চলের প্লেনের ভাড়া ও হোটেল ভাড়ার তালিকা একত্রে সামনে চলে আসবে।

এছাড়াও ভ্রমণের দিন পরিবর্তন করার পাশাপাশি সময়ের তারতম্যও বিষয়েও এই ফিচারটি সহায়তা দিয়ে থাকবে। ব্যবহারকারীরা তাদের ভ্রমণের বাজেট, পছন্দ ও ভ্রমণকারীর সংখ্যা অনুযায়ী যে কোন বিষয়ের তথ্য চাইরে গুগল থেকেই জানতে পারবেন ভ্রমণপিপাসুরা।

বর্তমানে অধিকাংশ মানুষ ভ্রমণ বিষয়ে জানার জন্য অনলাইনের উপরই নির্ভর করে থাকেন। বিষয়টি বিবেচনায় এনেই নতুন এই ফিচার যুক্ত করলো সার্চ জায়ান্ট গুগল।
ভালো লাগলে অবশ্যই লাইক,শেয়ার ও কমেন্ট করে পাশে থাকুন। ঘুরে আসতে পারেন। www.facebook.fom/sobkichu24 www.free.facebook.com/sobkichu24

ঘরে ঘরে ইন্টারনেট পৌঁছে দেবে গুগল

পাঁচ বছর ধরে যুক্তরাষ্ট্রের নির্দিষ্ট কিছু শহরে ফাইবার অপটিক কেব্লের মাধ্যমে উচ্চগতির ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ পৌঁছে দিচ্ছে গুগল। এবার ঘরে ঘরে দ্রুতগতির তারহীন ইন্টারনেট সংযোগ দিতে চাইছে এই বিশ্বখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান। ফাইবার অপটিক কেব্লের মাধ্যমে দূর-দূরান্তে ইন্টারনেট সংযোগ পৌঁছে দেওয়ার প্রতিষ্ঠান গুগল অ্যাক্সেসের প্রধান নির্বাহী কর্মকর্তা ক্রেইগ ব্যারেট ঘোষণা দিয়েছেন, তাঁরা এমন এক প্রযুক্তি নিয়ে কাজ করছেন, যা তারহীন ব্রডব্যান্ড ইন্টারনেট পৌঁছে দেবে যুক্তরাষ্ট্রের ঘরে ঘরে।
গবেষণার কাজটি কীভাবে এগোচ্ছে সে সম্পর্কে ব্যাখ্যা দিতে গিয়ে ব্যারেট জানিয়েছেন, বর্তমানে ব্যবহৃত হচ্ছে এমন ফাইবার অপটিক কেব্লের সংযোগগুলোকে তারহীন প্রযুক্তির টাওয়ারের সঙ্গে যুক্ত করে একটা বড়সড় তারহীন নেটওয়ার্ক তৈরির কাজ চলছে। তিনি বলেন, ‘আমরা আসলে আমাদের আগের কাজকে নতুন মাত্রায় নিয়ে যাচ্ছি। যেটা বাণিজ্যিক আকারে আসবে।’
প্রযুক্তিভিত্তিক ওয়েব পোর্টাল আর্সটেকনিকার প্রতিবেদনে জন ব্রডকিন লিখেছেন, যুক্তরাষ্ট্রের গ্রামাঞ্চলের অনেক স্থানেই অপটিক্যাল ফাইবারের সংযোগ-সুবিধা নেই। সেসব জায়গায় তারহীন ইন্টারনেট সুবিধা চালু আছে। তবে গতি ধীর। গুগল যদি এই গতিকে বাড়িয়ে সারা দেশে ছড়িয়ে দিতে পারে, তবে দারুণ হবে।
প্রজেক্ট ডেসিবল নামের এক প্রতিষ্ঠান তারহীন নেটওয়ার্ক নিয়ে কাজ করছে। এই নেটওয়ার্ক উচ্চকম্পাঙ্কের বর্ণালি (স্পেকট্রাম) ব্যবহার করে গিগাবাইট গতি দিতে পারবে বলে প্রতিষ্ঠানটি ব্রডকিনকে জানিয়েছে। এই বর্ণালিতে থাকবে মিলিমিটার তরঙ্গ, যার কম্পাঙ্ক ৩০ গিগাহার্টজ থেকে শুরু। ব্যবহারকারী তার জানালায় একটি রিসিভার (গ্রাহক যন্ত্র) বসিয়ে এই তারহীন ইন্টারনেটের সংকেত গ্রহণ করতে পারবে। অন্যদিকে, যুক্তরাজ্যের সারে বিশ্ববিদ্যালয়ের ফাইভ-জি ইনোভেশন সেন্টারের (৫ জিআইসি) একদল গবেষক তাদের গবেষণাগারে ১০০ মিটার দূরত্বে ১ টেরাবাইট ফাইভ-জি গতি অর্জনে সক্ষম হয়েছে বলে এ বছরের শুরুতে ঘোষণা দিয়েছে। এটাই এখন পর্যন্ত অর্জিত সর্বোচ্চ গতি বলে জানা গেছে। সেন্টারের পরিচালক রহিম তাফাজল্লি জানিয়েছেন, ‘এই গতি অপটিক্যাল ফাইবারের সমান।’
গুগল যদি এই গবেষণায় সফল হয়, তবে ইন্টারনেট সুবিধা পৌঁছে দিতে যখন-তখন রাস্তা খুঁড়ে ফাইবার কেব্ল বসানোর ঝামেলায় আর পড়তে হবে না। আবার কমকাস্ট, এটিঅ্যান্ডটি এবং ভেরাইজনের মতো বড় যোগাযোগপ্রযুক্তি প্রতিষ্ঠানের কাছেও জিম্মি হয়ে থাকতে হবে না গ্রাহকদের। মোদ্দাকথা, এই গবেষণা সফল হলে গোটা যুক্তরাষ্ট্রে একটা বড় পরিবর্তন ঘটে যাবে।

ভালো লাগলে অবশ্যই লাইক,শেয়ার ও কমেন্ট করে পাশে থাকুন। ঘুরে আসতে পারেন। www.facebook.fom/sobkichu24 www.free.facebook.com/sobkichu24

হ্যাকিং থেকে বাঁচাবে গুগল ক্রোম

এ রকম ঘটনা প্রায় সবার সঙ্গেই কমবেশি ঘটে থাকে। আপনি হয়তো কোনো ফ্রিওয়্যার অ্যাপ কিংবা কোনো কিছু ডাউনলোড করতে কোনো সাইটে ঢুকলেন। ঢুকে দেখলেন বড় বড় করে তিন-চার জায়গায় লেখা ‘ডাউনলোড,’ যার বেশির ভাগই আসলে ভুয়া বাটন।

কিন্তু ভুয়া বাটনে ক্লিক করে আপনি যে শুধু বোকা হলেন তা নয়, সঙ্গে সঙ্গে এই একটি ক্লিকেই আপনার কম্পিউটারে ঢুকে যেতে পারে ভয়ংকর কোনো ম্যালওয়্যার, যার মাধ্যমে আপনার কম্পিউটারের সব তথ্য চলে যাবে হ্যাকারদের কাছে।

গুগল এই ধরনের নিরাপত্তা-সংক্রান্ত সমস্যা দূর করার জন্য তাদের ক্রোম ব্রাউজারে নতুন একটি ফিচার যোগ করেছে, যার মাধ্যমে এখন থেকে আপনি এই ধরনের ভয়ংকর সাইটে ঢুকতে চাইলে গুগল আগেই আপনাকে সতর্ক করে দেবে। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশেবলের একটি প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

নতুন এই আপডেটটি আসলে গুগলের ‘সেফ ব্রাউজিং ফিচার’-এর একটি নতুন সংযোজন, যেটি হয়তো আপনাআপনি পৌঁছে গেছে আপনার ক্রোম ব্রাউজারে। বেশ কয়েকদিন ধরেই গুগল চেষ্টা করছে তাদের ব্রাউজারের ব্যবহারকারীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে।

আপনি এই সেবাটি পাচ্ছেন কি না তা নিশ্চিত করতে প্রথমে যান আপনার গুগল ক্রমের প্রেফারেন্সে, সেখানে সেটিংসে গিয়ে ক্লিক করুন অ্যাডভান্সে, অ্যাডভান্স সেটিংসের প্রাইভেসি অপশনে দেখবেন ‘প্রটেক্ট ইউ অ্যান্ড ইওর ডিভাইস ফ্রম ড্যাঞ্জারাস সাইট’ লেখার পাশে একটি ছোট বক্স আছে। ওই খানে ‘টিক’ দিয়ে নিশ্চিত করুন আপনার ব্রাউজিংয়ের নিরাপত্তা।

যদি আপনি এই সেবাটি নিশ্চিত করে থাকেন, তাহলে এর পর থেকে আপনি ভুয়া ডাউনলোড বাটনের কোনো বিপজ্জনক সাইটে প্রবেশ করতে গেলে ক্রোম এই ব্যাপারে একটি লাল রঙের ‘ওয়ার্নিং পেজ’ প্রদর্শন করবে।

সেই পেজেই প্রতারক সাইটের ব্যাপারে আপনাকে সতর্ক করা হবে। সাধারণত এই পেজগুলোতে আপনাকে টোপ ফেলে এমন কোনো ম্যালওয়্যার প্রবেশ করানো হবে, যার মাধ্যমে খুব সহজেই আপনার পাসওয়ার্ড, ফোন নম্বর কিংবা ক্রেডিট কার্ডের তথ্য চলে যাবে হ্যাকারদের হাতে।

ভালো লাগলে অবশ্যই লাইক,শেয়ার ও কমেন্ট করে পাশে থাকুন। ঘুরে আসতে পারেন। www.facebook.fom/sobkichu24 www.free.facebook.com/sobkichu24

স্মার্টফোন হারিয়েছেন? গুগলে সার্চ করুন, গুগল খুজে দিবে আপনার মোবাইলটি

অ্যান্ড্রয়েড স্মার্টফোন হারিয়েছেন? কিছুতেই খুঁজে পাচ্ছেন না? বাসে, ট্রেনে বা রাস্তায় পড়ে গিয়েছে, অথবা বাড়িতেই কোথায় রেখেছেন, কিছুতেই মনে পড়ছে না কোথায় রেখেছেন। এমন তো অহরহ হয়ই। এবার আর চিন্তা নেই। দুশ্চিন্তাগ্রস্ত না হয়ে Google-এর দ্বারস্থ হওয়াই বুদ্ধিমানের কাজ। হ্যাঁ, Google-এ সার্চ করলেই পেয়ে যাবেন আপনার হারিয়ে যাওয়া স্মার্টফোনের হদিশ। কী ভাবে? জেনে নিন:- ১. Google সার্চে গিয়ে নিজের জি-মেল অ্যাকাউন্টে সাইন ইন করুন।

২. তারপর Google সার্চ-এ লিখুন, ‘Where is my phone’।

৩. একটি ম্যাপ আসবে। ম্যাপের ওপরে বাঁ দিকে আপনার ফোনের মডেল নম্বর লেখা থাকবে।

৪. Google আপনার ফোনের সঙ্গে যোগাযোগ করে বলে দেবে লোকেশন।

৫. তারপর দুটি অপশন আসবে। একটি অপশন রিং করার জন্য, অপরটি লক করার জন্য। রিং করার অপশনে ক্লিক করলে আপনার ফোনে টানা ৫ মিনিট রিংটোন বাজবে। লক অপশনে ক্লিক করলে মুহূর্তে আপনার ফোন লকড হয়ে যাবে। এরপরেও ফোনটি খুঁজে না পেলে থানায় রিপোর্ট করাই শ্রেয়। মনে রাখবেন, Google-এর এই পরিষেবা শুধুমাত্র অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীরাই পাবেন। আইফোন বা মাইক্রোসফট ব্যবহারকারীদের জন্য নয়।

ভালো লাগলে অবশ্যই লাইক,শেয়ার ও কমেন্ট করে পাশে থাকুন। ঘুরে আসতে পারেন। www.facebook.fom/sobkichu24 www.free.facebook.com/sobkichu24

গরিবদের বিনামূল্যে ইন্টারনেট দেবে গুগল

যাদের গিগাবিট ব্রডব্যান্ড ব্যবহারের সামর্থ নেই এমন নিম্ন আয়ের মানুষদের বিনামূল্যে উচ্চগতির ইন্টারনেট সেবা দেবে গুগলের ইন্টারনেট সেবা ‘গুগল ফাইবার’। এই কার্যক্রমে আপাতভাবে ১ হাজার ৩০০ বাড়িতে ১০০০ এমবিপিএস এর ইন্টারনেট সেবা দেওয়া হবে।

গুগল ফাইবার জানিয়েছে, বিনামূল্যে ইন্টারনেট সেবা ব্যবহারকারীরা ৭ সেকেন্ডে একটি এইচডি মুভির সমমানের ফাইল ডাউনলোড করতে পারবে। আর এই বিনামূল্যের ইন্টারনেট সেবায় শুধুমাত্র একটি শহরেই প্রতিবছর গুগলের খরচ হবে প্রায় ১ মিলিয়ন ডলার।

মঙ্গলবার একটি ঘোষনায় গুগলের এই প্রতিষ্ঠান জানায়, আপাতভাবে যুক্তরাষ্ট্রের কানসাস সিটি মার্কেটে বিনামূল্যের এই সেবা দেওয়া শুরু হবে। এরপর ধারাবাহিকভাবে যেসব শহরে গুগল ফাইবারের কার্যক্রম আছে সেখানেও এই সেবা চালু হবে।

যদিও এটিই প্রথম নয়। এর আগে অস্টিন, টেক্সাসেস নিম্ন আয়ের মানুষদের বিনামূল্যে ইন্টারনেট সেবা দিয়ে আসছে গুগল ফাইবার। তবে সেক্ষেত্রে গিগাবিট গতি দেওয়া হতো না, উচ্চগতি পেতে হলে টাকা পরিশোধ করতে হয়।

বর্তমানে বেশিরভাই আমেরিকান ইন্টারনেট ব্যবহারকারী গড়ে ১২ এমবিপিএস গতি পান, যেখানে সর্বোচ্চ গতি পাওয়া যায় ৫৭ এমবিপিএস।

তবে গুগলের এই কার্যক্রম দেশটির প্রেসিডেন্ট বারাক ওবামার চালু করা কানেক্টহোম প্রকল্পের অধীনে করা হচ্ছে বলে জানা গেছে। কানেক্টহোম প্রকল্পে ২ লাখ ৭৫ হাজার নিম্ন আয়ের মানুষকে ইন্টারনেটের আওতায় আনা হবে।

তবে গুগলের এই সেবার মাধ্যমে মূল কোম্পানি অ্যালফাবেট লাভবানই হবে। ওয়েবে যত বেশি মানুষ যুক্ত হবে ততোই গুগলের বিভিন্ন অনলাইন ব্যবহারকারী বাড়বে। যা গুগলের প্রধান ব্যবসা সার্চ ও বিজ্ঞাপনের জন্য সুফল বয়ে আনবে।

ভালো লাগলে অবশ্যই লাইক,শেয়ার ও কমেন্ট করে পাশে থাকুন। ঘুরে আসতে পারেন। www.facebook.fom/sobkichu24 www.free.facebook.com/sobkichu24

আপনার জিমেইল আইডি ভুলে গেলে যেভাবে পুনরুদ্ধার করবেন !

অনেক সময় দীর্ঘদিন জিমেইল আইডি ব্যবহার না করায় মেইলের আইডি ভুলে যাওয়া অস্বাভাবিক কিছু নয়। অনেকে প্রায়ই এমন বিপাকে পড়েন। তখন পাসওয়ার্ড জানা থাকলেও মেইলে প্রবেশ করা যায় না আসল আইডিটি ঠিকভাবে দিতে না পারায়।
কিছু কৌশল জানা থাকলে অবশ্য এমন বিপত্তি থেকে রেহাই পাওয়া যাবে। এ জন্য খুব বেশি মাথা খাটাতে হবে না, মাত্র কয়েক ক্লিকেই ভুলে যাওয়া জিমেইল আইডি ফিরে পাওয়া যাবে।
এ জন্য প্রথমে এ ঠিকানায় যেতে। এটি জিমেইলের একটি ফিচার। হারিয়ে যাওয়া আইডি খুঁজে পেতে এটি তৈরি করা হয়েছে।
লিংকে প্রবেশ করার পর ‘Forgot your username?’ দেখা যাবে। এখানে দুটি অপশন রয়েছে। এর একটি হলো ‘Enter your recovery email address’ । এখানে আপনার মেইল আইডি চালুর সময় যে রিকভারি মেইল দিয়েছিলেন তা দিতে হবে।

অনেকের আবার রিকভাবি মেইল আইডিও মনে থাকে না। সেক্ষেত্রে টেনশনের কিছু নেই। এমন ক্ষেত্রে ‘Enter your recovery phone number’ অপশনটি কাজে লাগাতে হবে। এতে জিমেইল আইডি খোলার সময় ব্যবহৃত ফোন নম্বরটি দিতে হবে।
এরপর জিমেইল আইডি খোলার সময় দেওয়া প্রথম ও শেষ নাম দিয়ে ‘I am not a robot’ অপশনটি টিক দিয়ে সবমিটে ক্লিক করতে হবে।

তাহলে রিকভারি মেইল অথবা ফোনে প্রয়োজনীয় নির্দেশনা চলে যাবে জিমেইল আইডি সম্পর্কে। ফিরে পাওয়া যাবে ভুলে যাওয়া আইডিটি।

ভালো লাগলে অবশ্যই লাইক,শেয়ার ও কমেন্ট করে পাশে থাকুন। ঘুরে আসতে পারেন। www.facebook.fom/sobkichu24 www.free.facebook.com/sobkichu24

জি-মেইল ব্যবহার করুন ইন্টারনেট ছাড়াই।

অনলাইনের এ যুগে তথ্য আদান প্রদানের অন্যতম মাধ্যম ই-মেইল। অফিস আদালত থেকে শুরু করে ব্যক্তিগত কাজেও মেইলের ব্যবহার বাড়ছে। ধরুণ আপনি একটি গুরুত্বপূর্ণ কাজ করছেন। সে সময় কোনো মেইল ওপেন করতে হবে। কিন্তু দেখা গেল ইন্টারনেট নেই। তাহলে উপায়?
ইন্টারনেটের সংযোগ আবার চালুর জন্য অপেক্ষা করার মতো সময়ও নেই। তখন কি হবে? উপায় অবশ্য একটি আছে। জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগলের জিমেইলে রয়েছে অফলাইন সুবিধা।
অফলাইন সুবিধা ব্যবহার করে ইন্টারনেট না থাকলেও জিমেইল ব্যবহার করা সম্ভব। বেশিরভাগেরই জানা নেই এ ফিচারের কথা। তাদের জন্য এ টিউটোরিয়ালে তুলে ধরা হলো অফলাইনে জিমেইল ব্যবহারের টিপসটি। এ ঠিকানাথেকে ডাউনলোড করে ইন্সটল করে নিতে হবে।
প্রথমে ক্রোম ব্রাউজার ইন্সটল করতে হবে। যদি ইন্সটল না থাকে
এরপর  এ ঠিকানায় যেতে হবে। তারপর  Add to Chrome-এ ক্লিক করতে হবে।
এরপর  ওপরে ডান পাশ থেকে Visit Website-এ ক্লিক করতে হবে।
তারপর নতুন পেইজ এলে Allow offline mail নির্বাচন করে Continue-এ ক্লিক করতে হবে।
তাহলে অফলাইন মোডে জিমেইলের ইনবক্স দেখা যাবে। এ পেজই হলো অফলাইন মোডে জিমেইল।
সম্পূর্ণ জিমেইল অর্থাৎ ইনবক্স, আউটবক্স, সেন্ট মেইল, ড্রাফ্টস, ক্যালেন্ডার, ডকস, স্প্রেডশিট ইত্যাদি দেখতে চাইলে বা সম্পাদনা করতে চাইলে ওপরে বাম পাশে Menu ক্লিক করতে হবে।
তাহলে ইন্টারনেট ছাড়াও কোনো সমস্যা ছাড়াই ব্যবহার করুন অফলাইনে জিমেইল সেবা।
ভালো লাগলে অবশ্যই লাইক,শেয়ার ও কমেন্ট করে পাশে থাকুন। ঘুরে আসতে পারেন। www.facebook.fom/sobkichu24 www.free.facebook.com/sobkichu24
জিমেইল অ্যাকাউন্ট নিয়ে গুরুত্বপূর্ণ ৯টি টিপস !

জিমেইল অ্যাকাউন্ট নিয়ে গুরুত্বপূর্ণ ৯টি টিপস !


ব্যবহার করেন কিন্তু জিমেইলে অ্যাকাউন্ট নেই এমন মানুষ কমই আছেন। আবার জিমেইল ব্যবহারকারীদের মধ্যে বিশাল সংখ্যক জানেন না যে, এই ইমেইলে কতো কিছু লুকিয়ে আছে। যাদের গুগলে ইমেইল অ্যাকাউন্ট নেই তারা আজই এখানকার একজন সম্মানিত সাবস্ক্রাইবার হয়ে যান।

আর যারা ইতিমধ্যে রেজিস্টার করেছেন তাদের জন্য এখানে ৯টি ফিচার নিয়ে টিপস দেওয়া হলো। নতুনরা বা পুরাতনের মধ্যে যারা জানেন না তাদের কাজে লাগবে এটি।
১. অ্যাটাচমেন্টস: ধরা যা
ক, আপনি মেসেজ বডিতে লিখেছেন যে, একটি ফাইল অ্যাটাচ করা হলো। কিন্তু ফাইলটি অ্যাটাচ না করেই ‘সেন্ড’ বোতামে চাপ দিয়ে ফেললেন। জিমেইল আপনাকে এই ভুল ধরিয়ে দিয়ে একটি মেসেজ দেখাবে। তাতে লিখা থাকবে, ‘আপনি লিখেছেন যে অ্যাটাচ করা হয়েছে। কিন্তু তা করেননি। আপনি মেইলটি কি এভাবেই পাঠাতে চান?’ কাজেই ঝামেলা থেকে মুক্তি পেলেন আপনি।
২. স্টারস: গুরুত্ব অনুযায়ী মেইলগুলোকে চিহ্নিত করতে বিভিন্ন রঙের স্টার অর্থাৎ তারকা রয়েছে জিমেইলে। সাধারণভাবে হলুদ রঙের তারকা এখানে দেওয়া রয়েছে। তবে আপনি অন্য রঙ আনতে পারেন এখানে। এজন্য যা করতে হবে- গিয়ার বক্সে যান>সেটিংসে যান>স্টারস। এখান থেকে আপনি পছন্দের রঙ ঠিক করে নিন। ধরা যাক, লাল তারকা বেছে নেওয়া হলো। এবার ইনবক্সে গিয়ে একটি মেইল তারকা চিহ্নিত করুন। প্রথমবার হলুদ তারকা দেখালেও আবার ক্লিক করলে তা লাল হয়ে যাবে।
৩. একাধিক ইমেইল অ্যাড্রেসেস: আপনি ইমেইল অ্যাড্রেসের ভিন্ন ভার্সন চাইলে সামান্য কাজ করতে হবে। মূল অ্যাড্রেসটির পরিবর্তনে শুধু পছন্দমাফিক মাঝখানে ডট হিসেবে ফুলস্টপ চিহ্নটি বসিয়ে দিন। যেমন, abcdef@gmail.com মূল ঠিকানা হলে নতুন ভার্সন বানাতে লিখুনabc.def@gmail.com
ইত্যাদি।
৪. টু-ডু লিস্ট: শুধুমাত্র ইমেইলের জন্য জিমেইলকে কেনো ব্যবহার করছেন? কাজের তালিকার জন্যেও ব্যবহার করুন। টাস্কে গিয়ে পপ আপ বোতাম দেখতে পাবেন। সেখানে টু-ডুর তালিকা তৈরি করুন। সময় অনুযায়ী জিমেইল আপনাকে মনে করিয়ে দেবে।
৫. কিবোর্ড শর্টকাট: সবচেয়ে গুরুত্বপূর্ণ কিবোর্ড শর্টকাটগুলো দেওয়া হলো। বারবার ব্যবহার করলে এগুলো সেভ হয়ে যাবে।
Ctrl+Enter অর্থ সেন্ড মেসেজ
Ctrl+ অর্থ অ্যাডভান্স টু নেক্সট উইন্ডোজ
Ctrl+Shift+c অর্থ অ্যাড সিসি রেসিপেন্টস
Ctrl+Shift+b অর্থ অ্যাড বিসিসি রেসিপেন্টস
৬. অ্যাডভান্সড শর্টকাট: জিমেইল ব্যবহারকারীদের নিজের পছন্দমতো শর্টকাট তৈরির ব্যবস্থা রেখেছে। এর মাধ্যমে নতুন উইন্ডো খুলতে এবং কনভারসেশন বিনে পাঠানো যাবে। চালু করতে যা করবেন, ডান দিকে ওপরের গিয়ার বক্সে যান>সেটিংসে যান>কিবোর্ড শর্টকাটসে যান>কিবোর্ড শর্টকাট অন করুন>সেভ চেঞ্জেস। এখানেই নিজের পছন্দের শর্টকাট বানাতে পারবেন। সাধারণ কিছু দেখানো হলো।
c-নতুন মেসেজ লেখা
d-নতুন ট্যাবে মেসেজ লিখা
/-সার্চ বক্সে কার্সর নেওয়া
r-রিপ্লাই
#-কনভারসেশন বিনে পাঠানো
৭. একাধিক অ্যাকাউন্টের সংযুক্তি: আপনার একাধিক জিমেইল অ্যাকাউন্ট থাকতে পারে। ভয়ের কিছু নেই, সবকটিতেই আপনি একই সময়ে ঢুকতে পারবেন। এজন্য ডান দিকের ওপরে আপনার ইমেইল অ্যাকাউন্টে ক্লিক করুন এবং অ্যাড অ্যাকাউন্ট সিলেক্ট করুন। এটা আপনাকে আলাদা ট্যাবে নিয়ে যাবে যেখান থেকে আপনি অন্য জিমেইলে ঢুকতে পারবেন। গুগল ক্রোম ব্যবহার করলে স্থায়ীভাবে এই ভিন্ন অ্যাকাউন্টটি সেভ হয়ে যাবে। আর অন্য কোনো ব্রাউজার ব্যবহার করলে প্রতিবারই কাজটি করতে হতে পারে।
৮. দ্রুত লোডিং: ইন্টারনেট সংযোগটি ধীর হলে আপনার গুগল অ্যাকাউন্টটি আসতে কয়েক মিনিট সময় লাগতে পারে। এক্ষেত্রে আপনি গুগলের ব্যাসিক ভার্সনে ক্লিক করলে ইমেইল দ্রুত খুলবে। এটা করতে হলে স্ট্যান্ডার্ড জিমেইল ইউআরএলের সাথে শুধুমাত্র ?ui যোগ করুন। অর্থাৎ ইউআরএলটি হবে,https://mail.google.com/mail/?ui=html
৯. মেসেজ ব্যাকআপ করুন: আপনি গুরুত্বপূর্ণ মেসেজগুলো ব্যাকআপ করে রাখতে পারেন। এর সবচেয়ে সহজ উপায় হলো একটি ব্যাকআপ অ্যাকাউন্ট খুলে নেওয়া। আর মূল অ্যাকাউন্টের মেসেজগুলোকে এটাতে ফরওয়ার্ড করে দেওয়া। এজন্য সেটিংসে যান>ফরওয়ার্ডিং এন্ড পপ/আইএমএপি। এখানে ‘ফরওয়ার্ড অ্যা কপি অব ইনকামিং মেইল টু’ অংশে আপনার মূল অ্যাকাউন্টের ঠিকানা লিখে দিন, ব্যস কাজ শেষ।

মাত্র এক ক্লিকে ডিলিট করুন জিমেইলে থাকা সব মেইল…..(১০০০% কার্যকরী)



আমার কয়দিন আগে খুব দরকার পড়েছিল কিভাবে জিমেইল এর ইনবক্স থেকে এক সাথে সব মেইল ডিলিট করে দিবো। তারপর আমি এই নিয়মে সব মেইল একসাথে ডিলিট করতে পেরেছি। আমার মনে হয় আমার মতো আপনারও কাজে লাগবে এটা।।
প্রথমে জিমেইলের লগইন করুন। HTML না Loading standard view হিসাবে লগইন করুন।

চিত্রে দেখানো ১ ঐখানে ক্লিক করে All সিলেক্ট করুন তারপর চিত্রে দেখানো ২ এর মত করে ঐখানে ক্লিক করে select all xxxx Conversion in box করুন তারপর ডিলিট করে দিন। একদম পুরা মেইল বক্সে থাকা সব মেইল একেবার ডিলিট হয়ে যাবে।

আজ এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সূস্থ্য থাকবেন।
ধন্যবাদ আপনাদের সবাইকে. . . .

কিভাবে Non Hosted Google Adsense Approval পাওয়া যায়-একসাথে অনেকগুলো প্রশ্নের উত্তর



১। Application করার পূর্বে নুন্যতম কতগুলো আর্টিকেল থাকতে হয়???
উত্তরঃ ৩০-৪০-৫০ টি আর্টিকেল হলে ভালো হয়। তবে বেশি হলে আরও ভালো।
***********************************
২। About Us, Contact, Privacy & Policy বাদে আরো কি কি এ্যাড করতে হয়??? বা থাকলে ভালো হয়??
উত্তরঃ About Us, Contact, Privacy & Policy & DMCA তো থাকবেই। পাশাপাশি খেয়াল রাখবেন কোন ক্যাটাগরি জেনো ফাকা না থাকে, তবে প্রতিটা ক্যাটাগরি তে মিনিমাম ৫-৭ টা কনটেন্ট রাখতে হবে। তাহলে বেশি ভালো হবে এবং Non Hosted Account Approve পেতে আরো বেশী সহজ হবে।
***********************************
৩। Google Adwords দিয়ে Google এ ব্যানার বিজ্ঞাপনের মাধ্যেমে কি Google Non Hosted Account এর সুবিধা নেওয়া যেতে পারে কিনা??? অথবা  Adsense Approve নেওয়ার জন্য কেমন priority থাকতে পারে?
উত্তরঃ Google Adwords দিয়ে যেকোনো বিজ্ঞাপন দিলেও অ্যাডসেন্স এপ্রুভাল এর জন্য কোন এক্সট্রা সুবিধা নাই। গুগলের এমন কোন নীতিমালা নেই।
***********************************
৪। Content Image যদি Google Search এর মাধ্যেমে নিয়ে ব্যবহার করা হয় তাহকে কি Approve পাওয়া সম্ভব? নাকি একদম Unique Image and Unique Article Publish করতে হবে?
উত্তরঃ Unique Image হলে সবচেয়ে বেশী ভালো হয়। তবে গুগল থেকে কখনোই কপিরাইট ইমেজ নিবেন না, কোন ইমেজ নিলেও টাইটেল এবং সাইজ পরিবর্তন করে দিবেন তাহলে কোন সমস্যা হবে না।
***********************************
৫। কত Word এর আর্টিকেল থাকলে ভালো হবে?
উত্তরঃ প্রতিটি আর্টিকেল ৪০০-৫০০ ওয়ার্ড হলে ভালো হয়। বেশি হলে তো আরও ভালো।
***********************************
৬। Google Adsense এ Apply করার আগে কি কি Check List তৈরি করা দরকার বলে আপনি মনে করেন???
উত্তরঃ Google Adsense এ Apply করার আগে অবশ্যই কিছু Check List তৈরি করা দরকার smile emoticon যেমন…
• সাইটের সকল পোস্ট ৮০-৯০ % % ইউনিক কিনা এবং গুগল পলিসির ভিতরে আছে কিনা চেক করে নিতে হবে।
• ** সাইটের সকল গুরুত্বপূর্ণ পেজ ঠিক আছে কিনা চেক করতে হবে।
• *** সাইটের পোস্ট ৪০-৫০ টা ঠিকমতো ইনডেক্স হচ্ছে কিনা, ওয়েবমাস্টার টুলস এ দেখতে হবে
• **** সাইটের ডিজাইন ইউজার এবং এসইও ফ্রেন্ডলি কিনা সেটা চেক করতে হবে।
• ***** সাদা সিদে ন্যাভিগেশন এবং লেয়াউট এ সব দরকারি জিনিস রাখতে হবে।
• ****** সার্চ ইঞ্জিনে কিছু Organic Keywords এ টপে Rank করালে এক্সট্রা পাইরটি পাওয়া যাবে। (যদিও Content is BIG King)
এইসব কিছু ঠিকমতো চেক করে ৫০-৬০ দিন বসয়ের একটা সাইট দিয়ে এপ্লাই করলে ১০০ % শিওর প্রথম চান্সেই এপ্রুভ পাওয়া সম্ভব।
***********************************

৭। গুগোল  Non Hosted Adsense পেতে সাইটের বয়স কত লাগবে ? কতগুলো পোষ্ট আর কি রকম এসইও করা লাগবে ?
গুগল এর মেইন শর্ত হচ্ছে হাই কুয়ালিটি ভালো মানের কনটেন্ট এবং ১ টা টপ লেভেল ডোমেইন দিয়ে সাইট বানাতে হবে। তারপর সাইটে ৪০-৫০ দিন সময় নিয়ে ৪০-৫০ টা ইউনিক আর্টিকেল পাবলিশ করতে হবে। সাইটে About, Privacy, Contact us & DMCA পেজ গুলো ঠিক মতো পাবলিশ করতে হবে। সাইটের সকল পোস্ট Google Webmaster এ সাবমিট করতে হবে। তারপর হালকা পাতলা সোশ্যাল মিডিয়া মার্কেটিং করুন। তারপর সাইটের বসয় ৫০-৬০ দিন হলে গুগল অ্যাডসেন্স এপ্লাই করুন। এরপর অ্যাডসেন্স এপ্রুভ হতে সময় লাগবে না।

***********************************

৮। Google Adsense থেকে কিভাবে টাকা উত্তোলন করা যায়?
উত্তরঃ  ২০১৩ সালের ডিসেম্বরের আগ পর্যন্ত আমরা বাংলাদেশের সবাই চেক দিয়ে টাকা ক্যাশ করাতাম। এবং এমতবস্থায় মাস খানিক সময় লাগতো টাকা ক্যাশ করতে। কিন্ত এখন EFT যাকে বলা হয় Electronic Fund Transfer যা একপ্রকার Wire Transfer এর মত বললেই চলে। এবং সরাসরি ৪-৫ দিনেই টাকা ব্যাংক এ চলে আসে। আমি ডাচ বাংলা ব্যাংক দিয়ে টাকা উত্তোলন করি অনেকেই ব্র্যাক দিয়েও টাকা উত্তলন করে কারো কোন সমস্যা হচ্ছে না।

আর্টিকেলটি যদি আপনার অনেক বেশী ভালোলেগে থাকে তাহলে শেয়ার করতে ভুলবেন না।
পাসওয়ার্ড জানলেও আর হ্যাক হবে না আপনার মুল্যবান জিমেইল অ্যাকাউন্ট !

পাসওয়ার্ড জানলেও আর হ্যাক হবে না আপনার মুল্যবান জিমেইল অ্যাকাউন্ট !



জিমেইলের পাসওয়ার্ড যদি সবাই জেনে যায়, তাহলেও কেউ চাইলেও আপনার অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবে না। এর জন্য প্রথমে জিমেইল লগইন করে ওপরে ডানপাশে আপনার ছবির আইকনে ক্লিক করে তারপর My Account-এ ক্লিক করুন বা সরাসরি https://myaccount.google.com ঠিকানায় যান। তারপর Sign-in & security-তে ক্লিক করুন। নতুন পেজ এলে একটু নিচে ডানপাশে 2-step verification: off-এ ক্লিক করুন।


তারপর Start Setup বাটনে ক্লিক করুন। পুনরায় আবার লগ-ইন করার পেজ এলে লগইন করুন। এখন Phone number: বক্সে আপনার মোবাইল নম্বর লিখে Send Code বাটনে ক্লিক করুন। আপনার মোবাইলে একটি কোড নম্বর আসবে। কোড নম্বরটি কোড বক্সে লিখে Verify-এ ক্লিক করুন। এখন Next-এ ক্লিক করুন। তারপর Confirm-এ ক্লিক করুন।

এখন থেকে প্রতিবার আপনার কম্পিউটার ছাড়া অন্য কোনো কম্পিউটার থেকে আপনার জিমেইল অ্যাকাউন্টে লগইন করতে চাইলে আপনার মোবাইলে একটি কোড নম্বর আসবে এবং সেই কোড নম্বরটি কোড বক্সে লিখে Verify-এ ক্লিক করলেই আপনার জিমেইল অ্যাকাউন্টে প্রবেশ করা যাবে। আপনার ফোন নম্বর যদি হারিয়ে ফেলেন, তাহলে যেকোনো সময় আপনার কম্পিউটার থেকে জিমেইলে লগইন করে ফোন নম্বর পরিবর্তন করতে পারবেন বা এই সুবিধা বাদ দিতে পারবেন।

অনেক সময় মোবাইলে এসএমএসের সাহায্যে কোড আসতে দেরি হতে পারে। এ জন্য চাইলে Google Authenticator নামের একটি অ্যাপ নামিয়ে নিতে পারেন। এসএমএসে কোডের বাইরে এ অ্যাপে ৩০ সেকেন্ড পরপর একটি কোড আসবে। সেটি দিয়েও চাইলে Verify করতে পারবেন। তবে আপনি এসএমএস কোড না অ্যাপের মাধ্যমে আসা কোড ব্যবহার করবেন, তা শুরুতে নির্বাচন করে নিতে হবে। অ্যাপটি অ্যান্ড্রয়েড এবং আইওএস দুই সংস্করণেই পাওয়া যাবে।