Showing posts with label Islamic Life. Show all posts
Showing posts with label Islamic Life. Show all posts

চট্টগ্রামে প্রধান ঈদ জামাত সাড়ে ৮টায়

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ব্যবস্থাপনায় নগরীর ৪১ ওয়ার্ডে কাউন্সিলদের তত্ত্বাবধানে ১৫৭ স্থানে ঈদ জামাত অনুষ্ঠিত হবে। প্রধান ঈদ জামাত সকাল সাড়ে ৮টায় জাতীয় মসজিদ জমিয়তুল ফালাহর ময়দানে অনুষ্ঠিত হবে।
এতে ইমামতি করবেন জমিয়তুল ফালাহ্ জাতীয় মসজিদের খতিব ও ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের গভর্নর আল্লামা মুহাম্মদ জালাল উদ্দিন আল কাদেরী। একই স্থানে দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৯টায়। দ্বিতীয় ঈদ জামাতে ইমামতি করবেন জাতীয় মসজিদ জমিয়তুল ফালাহ’র সিনিয়র ইমাম হযরত মাওলানা নুর মোহাম্মদ সিদ্দিকী।

বুধবার চট্টগ্রাম সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা আব্দুর রহিম এ তথ্য জানান।

বাকলিয়া চসিক স্টেডিয়ামে প্রথম ঈদ জামাত অনুষ্ঠিত হবে সকাল  ৮টায়, লালদীঘি শাহী জামে মসজিদে ঈদ জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়। জালালাবাদ আরেফিন নগর সিটি কর্পোরেশন কেন্দ্রীয় কবরস্থান জামে মসজিদের ঈদ জামাত অনুষ্ঠিত হবে সকাল সোয়া ৮টায়।

এছাড়াও নগরীতে চসিক তত্ত্বাবধানে হযরত শেখ ফরিদ (র.) চশমা ঈদগা ময়দান, হযরত খাজা মুফতি গরীবুল্লাহ শাহ্ (র.) মাজার সংলগ্ন ঈদগা, চকবাজার সিটি কর্পোরেশন জামে মসজিদে, মা আয়েশা সিদ্দিকী চসিক জামে মসজিদসহ (সাগরিকা জহুর আহমদ স্টেডিয়াম সংলগ্ন) নগরীর ৪১টি ওয়ার্ডে ১৫৭টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন মুসল্লিদের সুবিধামত ঈদের নামাজ আদায় করার জন্য অনুরোধ জানিয়েছেন।
ভালো লাগলে অবশ্যই লাইক,শেয়ার ও কমেন্ট করে পাশে থাকুন। ঘুরে আসতে পারেন। www.facebook.fom/sobkichu24 www.free.facebook.com/sobkichu24

বাছাইকৃত গুনাহমুক্ত বেশকিছু ইসলামী গজলের লিংক


بسم الله الرحمن الرحيم 
সাম্যেহের ইন ব্লগ থেকে।
আলহামদুলিল্লাহ।ওয়াস সলাতু আলান নাবী। আমরা যারা ইউটিউবে গজল শুনি তাদেরকে প্রায়ই অশ্লীল ছবির জন্য বিব্রত হতে হয় এমনকি গজল শুনতে গিয়ে গুনাহও করতে হয়।তাই নিরাপদে যেন আপনারা গজল শুনতে পারেন সেই জন্য আমার এই চেষ্টা। সবাইকে আল্লাহ্‌ গুনাহমুক্ত রাখুন। আমীন। 

১-আল্লাহ্‌ আমার রব এই রবই আমার সব 

২-মিছে এই জীবনের রংধনুটা 

৩-কি আর হবে কান্দিয়া এই দুনিয়ার লাগিয়া 

৪-কাফন আমার আপন,কবর আমার ঘাঁটি 

৫-এই গজলটি অবশ্যই শুনুন 

৬-জানিনা কত সুন্দর তুমি আল্লাহ্‌ 

৭-হৃদয় বিদারক একটি গজল 

৮-মাটিরও পিঞ্জিরা ভাঙ্গিয়া চুরিয়া 

৯-সোনার মদীনা আমার প্রাণের মদীনা 

১০-মন যে আমার রয় না ঘরে রাখতে পারি না 

১১-তারাদের মিছিলে আকাশটা দেখিলে 

১২-তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর 

১৩-আল্লাহকে যারা বেসেছে ভাল 

১৪- এমন যদি হত 

১৫-মুসলিম আমি সংগ্রামী আমি 

১৬-মিছে এই জীবনের রংধনুটা 

১৭-দৃষ্টি মোদের যায় যতদূর সৃষ্টি তোমার ছোড়ানো 

১৮-যেতে হবে খালি হাতে সংগে কিছুই যাবে না 

১৯-এই জীবনে কিছুই চাওয়ার নেইতো আর 

২০-আল্লাহ্‌ তোমার মহিমা আমার হৃদয়ের ক্লান্তি জুড়ায় 

২১- ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ 

২২-ঝিরি ঝিরি বাতাসে 

২৩-একটি সুন্দর উর্দু গজল 

২৪-দিল কো আগার চমকানা 

২৫-আল্লাহ্‌ আমার রব এই রবি আমার সব 

২৬-হৃদয় বিদারক একটি গজল (ভিন্ন সুরে) 

২৭-মায়ার এই ভুবন ছেড়ে 

২৮-আমার নবী প্রেমের ছবি নাইরে তাহার 

২৯-তোমার নামে মধুর গানে 

৩০-তারাগুলো আজ যেন 

৩১-নিঝুম রাতে দূর আকাশের দিকে তাকিয়ে 

৩২-তেরে সেওয়া মা'বুদে হাকীকী কোই নেহি হেয় কোই নেহি 

৩৩-প্রশংসা সবই কেবল তোমারই 

৩৪-নিঝুম রাতে সব ঘুমিয়ে গেলে তারা আর আমি শুধু জেগে থাকি 

৩৫-আল্লাহকে যারা বেসেছে ভালো 

৩৬-তারাদের মিছিলে আকাশটা দেখিলে 

৩৭-একদিন তোমার যৌবন ফুরাবে 

৩৮-কোন একদিন এদেশের আকাশে 

৩৯-ও মদীনার বুলবুলি 

৪০-বলতো কার ইশারায় গোলাপ তার গন্ধ 

৪১-রোজ বিহানে একটা পাখি আল্লাহ্‌ আল্লাহ্‌ ডাকে 

৪২-আল্লাহ্‌ আমার প্রভু, আমার নাহি, নাহি ভয়। 

৪৩-আল্লহু আল্লহু তুমি জাল্লে জালালুহু 

৪৪-আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতি 

৪৫-একটা ওমর এই জামানায় দেও হে মেহেরবান 

৪৬-একদিন চলে যাবো আমরা সবাই 

৪৭-মাটি হবে আসল বাড়ী 

৪৮-আল্লাহ্‌ তুমি দয়ার সাগর রহমানুর রহীম 

৪৯-মুঝে দর পে ফের বুলানা । 

৫০- চমৎকার একটি উর্দু গজল। 

৫১-নবীর আশেকদের জন্য একটি পাগল করা উর্দু গজল। 

৫২-হাম ফকিরো কো মদিনে গলি আচ্ছি লাগি। 

৫৩- চমৎকার উর্দু নাত । 

৫৪- দুনিয়া কে হ্যাই মুসাফির মনজিল তেরি কবর হ্যায়। 

৫৫- একটি শিশুকন্ঠের আরবী গজল। 

৫৬- আর একটি প্রিয় আরবী গজল। 

৫৭- দারুণ একটি উর্দু গজল। 

৫৮- আর একটি দারুণ উর্দু গজল। 

৫৯- একটি সুন্দর নাত। 

৬০- একটি সুন্দর আরবী গজল। 

৬১- মদীনা তাইয়্যেবা নিয়ে একটি সুন্দর গজল। 

৬২- বুনিয়াল ইসলামু আলা খমছিন। 

৬৩- উর্দু নাত। জমীন মেয়লী নেহী হোতি। 

৬৪- ওরে নিশি গন্ধা এই মধু মন্দা 

৬৫- আম্মু বলেন পররে সোনা 

৬৬- একটি সুন্দর উর্দু নাত। 

৬৭- আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে ও নাম। 

৬৮- একটি উর্দু গজল। 

৬৯- একটি উর্দু গজল। 

৭০- স্বামীর ভালোবাসা পাওয়ার ৬০টি উপায়। 

৭১- একজন মুসলিমের তার স্ত্রীকে কেমন ভালোবাসা উচিত। 
একই গজল কিন্তু সাথে আছে আনোয়ার পাশার, তার স্ত্রীর প্রতি পাঠানো সেই বিখ্যাত চিঠি । 

৭২- মাকে নিয়ে একটি সুন্দর আরবী গজল সেই সাথে একটি হৃদয় বিদারক কাহিনী। 

৭৩- একটি সুন্দর আরবী গজল সাথে আরো কিছু। 

৭৪- একটি ইংরেজী গজল এবং সাথে ৭০টি ধ্বংসকারী গুণাহের লিস্ট। 

৭৫- খুবই চমৎকার একটি উর্দু গজল। 

৭৬- আরেকটি প্রিয় উর্দু গজল। 

৭৭- খায়রুল বাশার পর লাখো সালাম। 

৭৮- মেরে নবী সে মেরে রিশতা কাল ভি থা আওর আজ ভি হ্যায়। 

৭৯- There is no man more dear to meThroughout the whole of history 

৮০- looking up at the sky, searching for allah most high 

৮১- দুনিয়া কি আয় মুসাফির মনজিল তেরি কবর হ্যায়। 

৮২- একটি আরবী গজল সাথে আরো কিছু। 

৮৩- আমারি গান আমার এই সুর শুধুই তোমারি জন্য। 

৮৪- ইয়া নবী ইয়া নবী ইয়া নবী। খুবই সুন্দর নাত। ক্বারী ওয়াহিদ জাফর কাসেমী। 

৮৫- o mountains of mecca,what can you say- জেইন ভিখা। 

৮৬- You Are Very Special - জেইন ভিখা। 

৮৭- Allah is enough for me - জেইন ভিখা। 

৮৮-Kabhi to aai ga aisa din bhi 







এবার যেই গজলগুলো দিব এগুলোতে মানুষের ভিডিও আছে । তাই এই লিংকগুলো খুলে দয়া করে মিনিমাইজ করে শুনবেন। তা নাহলে কিন্তু আপনার গুনাহের দায় আপনাকেই নিতে হবে।কোন ভাই কি অনুগ্রহ করে এই গজল গুলি এম্পিথ্রিতে কনভার্ট করে, সেগুলো আপলোড করে তা ডাউনলোড করার লিংক দিবেন। আমি এই ব্যাপারে ভালো জানি না। 


১-শুকরিয়া জানাই আল্লাহ্‌ শুকরিয়া জানাই তোমায় 

২-আল্লাহ আমার কন্ঠে যেন 

৩-পৃথিবী আমার আসল ঠিকানা নয় 

৪-মরতেই হবে যখন শহীদী মরণ দিও আমাকে 

৫-আমারি মা , মা জননী আমার সুখের ঠিকানা 

৬-দাও খোদা দাও আমায় আবার 

৭-পৃথিবীতে কেউ স্থায়ী হয় না। 

৮-মষি হলে পৃথিবীর বারি তামাম 

৯-যদি লিখতে শুরু করি কলম কালি হবে শেষ 

১০-মায়ের দিলেতে ব্যাথা কখনো দিও না । 

১১-আল্লাহ্‌ আল্লাহ্‌ বল সবে 

১২-হে খোদা দয়াময় 

১৩-একদিন মাটির ভিতর হবে ঘর 

১৪-চল চল মোরে উম্মতের দল 

১৫-বিসমিল্লাহ বল বিসমিল্লাহ তব নামে কাজ শুরু করি আল্লাহ্‌। 

১৬-একটি চমৎকার উর্দু গজল 

১৭-একটি ইংরেজী গজল 

১৮-একটি ইংরেজী গজল । (জেইন ভিখা) 

১৯- তলাআল বাদরু আলাইনা। 

২০- হৃদয়ের জানালা খুলে দাও না। 

২১-একটি শিশু কন্ঠের বাংলা ইসলামী গজল। 

২২- হাফেজ আবু বকরের কন্ঠে একটি উর্দু গজল। 

২৩- হাশর মে ফের মিলেংগে মেরে দোস্ত। 

২৪- জুনায়েদ জামশেদের একটি গজল। 

২৫- জুনায়েদ জামশেদের একটি নাত। 

২৬- জুনায়েদ জামশেদের আরেকটি গজল। 

২৭- ''অ" তে অযু করে আমি নামায পড়তে যাই। 

২৮- শিশুকন্ঠে- ঐ কালো কালো কোকিলের কন্ঠে 

২৯- শিশুকন্ঠে- ফুল কেন ফোটে পাখি গেন গায়। 

৩০- তুমি রহমানুর রহীম আল্লাহ্‌ হে পরওয়ারদেগার । 

৩১- মনে যদি নাহি কিছু থাকে, অহরহ ডাকো আল্লাহকে। 

৩২- ওহে মুসলমান! আসিতেছে রমজান। 

৩৩- আল্লাহ্‌ আল্লাহ্‌ বলো, তাঁর হুকুম মেনে চলো। 

৩৪- বিশ্বনবী কাম্বলীওয়ালা মেরাজ জানগো চলিয়া। 

৩৫- প্রজাপতির ডানায় রূপের কে এঁকেছে আলপনা।

৩৬- আল্লাহ্‌র রহম বারিধারায় বার বার ভিজে ভিজে যায় মন। 

৩৭- আকাশ জমীন গ্রহ তারা বৃক্ষ রাজি ঝর্না ধারা। 

৩৮- জমীন ও জামান তোমহারে লিয়ে।
ভালো লাগলে অবশ্যই লাইক,শেয়ার ও কমেন্ট করে পাশে থাকুন। ঘুরে আসতে পারেন। www.facebook.fom/sobkichu24 www.free.facebook.com/sobkichu24

ইসলামের দৃষ্টিতে আত্মীয়তার সম্পর্ক!


আসসালামু আলাইকুম।
আশা করি আল্লাহ তায়ালার রহমতে ভালোই আছেন।
আল্লাহ তাআলা আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার নির্দেশ দিয়েছেন। এরশাদ হচ্ছে :―
وَالَّذِينَ يَصِلُونَ مَا أَمَرَ اللَّهُ بِهِ أَنْ يُوصَلَ. (سورة الرعد : ২১)
এবং যারা বজায় রাখে ঐ সম্পর্ক, যা বজায় রাখতে আল্লাহ আদেশ দিয়েছেন।
তিনি নিকট আত্মীয়দের অধিকার আদায়ে উৎসাহিত করেছেন। আল্লাহ বলেন :
وَآَتِ ذَا الْقُرْبَى حَقَّهُ. (سورة الإسراء : ২৬)
আত্মীয়-স্বজনকে তার হক দান কর।
আল্লাহ তাআলা হাদিসে কুদসীতে ‘সম্পর্ক’-কে লক্ষ্য করে বলেন :―
من وصلك وصلته ومن قطعك قطعته. (رواه البخاري : ৫৫২৯)
যে ব্যক্তি তোমাকে ঠিক রাখবে, আমি তাকে মিলিয়ে রাখব আর যে তোমাকে ছিন্ন করবে, আমি তাকে ছিন্ন করব।
আর সম্পর্ক ছিন্ন করা থেকে খুব সর্তক করেছেন এবং একে পৃথিবীতে বিঃশৃংখলা সৃষ্টি বলে সাব্যস্ত করেছেন । আল্লাহ বলেন:
فَهَلْ عَسَيْتُمْ إِنْ تَوَلَّيْتُمْ أَنْ تُفْسِدُوا فِي الْأَرْضِ وَتُقَطِّعُوا أَرْحَامَكُمْ ( محمد: ২২)
ক্ষমতা লাভ করলে সম্ভবত : তোমরা পৃথিবীতে বি:শৃংখলা সৃষ্টি করবে এবং আত্মীয়তার বন্ধন ছিন্ন করবে । (সূরা মুহাম্মাদ: ২২)
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন :―
لا يدخل الجنة قاطع. (رواه البخاري : ৫৫২৫)
আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না।
আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার ফজিলত :
আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার অনেক ফজিলত রয়েছে। তন্মধ্যে কিছু উল্লেখ করা হল।
১. সম্পর্ক বজায় রাখা রিজিক বৃদ্ধি এবং দীর্ঘজীবী হবার কারণ এবং উভয়ের মাঝে বরকতের কারণ। আনাস রা. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করে বলেন—
من أحب أن يبسط له فى رزقه وينسأ له فى أثره فليصل رحمه. (رواه البخاري : ৫৫২৭)
যে ব্যক্তি তার রিজিক প্রশস্ত হওয়া এবং মৃত্যুর সময় পিছিয়ে দেয়া কামনা করে, তার উচিত আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা । (বোখারি: ৫৫২৭)
২. এ কাজ জান্নাতে প্রবেশের কারণ হবে। আবু আইয়ুব আনসারী রা. থেকে বর্ণিত, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, হে আল্লাহর রাসূল ! আমাকে এমন আমল বলে দিন যা আমাকে জান্নাতে প্রবেশ করাবে। তখন রাসূল বললেন―
تعبد الله ولا تشرك به شيئاً وتقيم الصلوة وتؤتي الزكاة وتصل الرحم. (رواه البخاري : ১৩০৯)
আল্লাহর এবাদত কর, তার সাথে কোন কিছু শরিক করো না। নামাজ ভাল করে আদায় কর এবং জাকাত দাও। আর আত্মীয়তার সম্পর্ক অক্ষুণ রাখ।
৩. দুনিয়া এবং আখেরাতে সৌভাগ্য এবং তাওফীক পাওয়ার কারণ হল আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা।
সম্পর্কের স্তর :
এ সম্পর্ক বজায় রাখার কিছু স্তর রয়েছে। সর্বোচ্চ স্তর হল : জান-মাল দ্বারা সাহায্য করা। এবং কল্যাণ কামনা করা। আর সর্বনিু স্তর হল, সালাম দেয়া। এই দুইটির মাঝখানে আরো অনেক স্তর রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন—
بلوا أرحامكم ولو بالسلام.
সালাম-এর মাধ্যমে হলেও তোমরা তোমাদের আত্মীয়তার সম্পর্ক বজায় রাখ।
আর অপর দিকে এর উঁচু স্তর হল, যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করবে, তুমি তার সাথে সম্পর্ক জুড়বে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন―
ليس الواصل بالمكافئ ولكن الواصل الذي إذا قطعت رحمه وصلها. (رواه البخاري : ৫৫৩২)
সমান সমান আচরণ দ্বারা সম্পর্ক স্থাপনকারী হওয়া যায় না। কিন্তু, তার সাথে সম্পর্ক ছিন্ন করা হলে, তখনও যদি সে সম্পর্ক ঠিক রাখে, তাহলেই তাকে প্রকৃত সম্পর্ক স্থাপনকারী বলা যাবে। অর্থাৎ, আত্মীয়তার সম্পর্ক পূর্ণ বজায় রাখা তখনই হবে, যখন কোন সম্পর্ক ছিন্ন করতে ইচ্ছুক ব্যক্তির সাথে সম্পর্ক জুড়ে রাখা হবে।
সম্পর্কের সীমারেখা বা সংজ্ঞা : 
আত্মীয়তার সম্পর্কের কোন নির্দিষ্ট সীমানা বা সংজ্ঞা নেই। প্রচলিত রীতি অনুযায়ী তা নির্ধারিত হয়। প্রচলিত রীতি যেটাকে সম্পর্ক বজায় রাখা মনে করে সেটা ধর্তব্য। আর যেটাকে সম্পর্ক ছিন্ন করা মনে করে সেটা বর্জনীয়।
আত্মীয়তার পার্থক্য ও মর্যাদা অনুযায়ী সম্পর্কের মাঝে পার্থক্য হয়ে থাকে, পিতার সম্পর্ক আর দূর সম্পর্কের চাচাত ভাইয়ের সম্পর্ক এক হয় না।
অবস্থা অনুযায়ী এ সম্পর্কের পার্থক্য ঘটে। রুগি এবং মুখাপেক্ষীর সম্পর্ক ধনী এবং সুস্থের সমান হয় না। বড়-ছোটর সম্পর্কও এক হয় না। অনুরূপভাবে স্থান অনুযায়ী সম্পর্কের মাঝে পার্থক্য ঘটে। যে দেশের মাঝে আছে আর যে দেশের বাইরে আছে, তাদের সম্পর্ক এক রকম হয় না।
সম্পর্কের নিদর্শন হল পরস্পর সাক্ষাৎ এবং অবস্থা সম্পর্কে খোঁজ খবর নেয়া, সালাম দেয়া, ফোনের মাধ্যমে যোগাযোগ করা, পত্র লেখা ইত্যাদি।
_________________________
১. রা’দ : ২১
২. বনী ইসরাঈল : ২৬
৩. বুখারী : ১৩০৯
৪. বুখারী: ৫৫৩২
সংগ্রহে সরল পথ