Showing posts with label KhagraChori. Show all posts
Showing posts with label KhagraChori. Show all posts

খাগড়াছড়িতে প্রস্তুতি সভা, কেন্দ্রীয় ঈদগা মাঠে সকাল সাড়ে ৮টায় ঈদের প্রধান জামাত

আনন্দঘন ও উৎসব মুখর পরিবেশে খাগড়াছড়ি পার্বত্য জেলায় পবিত্র ঈদুল ফিতর উদযাপনে খাগড়াছড়ি জেলা প্রশাসন সকল  প্রস্তুতি সম্পন্ন করেছেন। এ উপলক্ষে  জেলা প্রশাসক মুহাম্মদ  ওয়াজিদুজ্জামানের সভাপতিত্বে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
কোথায় কখন ঈদের জামাত: খাগড়াছড়ি কেন্দ্রীয় ঈদগা মাঠে সকাল সাড়ে ৮টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। দ্বিতীয় জামাত হবে সকাল ৯টায়।প্রাকৃতিক দুর্যোগ বা বৃষ্টি হলে  ঈদের জামাত অনুষ্ঠিত খাগড়াছড়ি কেন্দ্রীয় শাহী জামে মসজিদে।
এছাড়া  নতুন পুলিশ লাইনে সকাল ৮টায় ,৮টা ১৫ মিনিটে  সদর উপজেলা জামে মসজিদে ,৮টা ৪৫ মিনিটে  পুরাতন পুলিশ লাইন জামে মসজিদ, হাসপাতাল জামে মসজিদ,খেজুর বাগান জামে মসজিদ, এপিবিএন জামে মসজিদ, শান্তি নগর,  বায়তুর নুর জামে মসজিদ, কদমতলী জামে মসজিদ ও গাউছিয়া জামে মসজিদে। সকাল ৯টায় বাস টার্মিনাল জামে মসজিদ, কুমিল্লাটিলা আম বাগান জামে মসজিদ,পুর্ব ইসলামপুর জামে মসজিদ, শব্দমিয়া পাড়া জামে মসজিদ ও দক্ষিণ ও উত্তর গঞ্জপাড়া জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
এ উলক্ষে সড়ক ও সড়ক দ্বীপে  কালেমা তায়েবা খচিত ব্যানার সর্জ্জিত করা হবে। এছাড়া ঈদের দিন  সুর্যোদয়ের সাথে সাথে সকাল সরকারী বেসরকারী ভবনে জাতীয় পাতাকা উত্তোলন, জেলা সদরে অবস্থিত শিশু সদন, হাসপাতাল, এতিমখানা  ও কারাগারে উন্নতমানের খাবার পরিবেশেনের সিন্ধান্ত নেয়া হয়েছে।
ভালো লাগলে অবশ্যই লাইক,শেয়ার ও কমেন্ট করে পাশে থাকুন। ঘুরে আসতে পারেন। www.facebook.fom/sobkichu24 www.free.facebook.com/sobkichu24

মানিকছড়িতে ট্রাকের ধাক্কায় এক কিশোর নিহত

মানিকছড়ির একসত্যাপাড়ায় চেঙ্গুছড়া সড়কে বালুবাহী ট্রাকের ধাক্কায় প্রাণ গেল কিশোর মো. ইউছুপের (16). বৃহস্পতিবার 3 টার দিকে সময় এ ঘটনা ঘটে. পুলিশ ঘাতক ট্রাকটি আটক করলেও চালক ও হেলপার পালিয়ে যায়. এ ঘটনায় আহত হয়েছে মোটর সাইকেল আরোহী তকির আহম্মদ (15) ও মোটর সাইকেল চালক আমির হোসেন (২5).
পুলিশ সূত্রে জানা গেছে, মানিকছড়িতে অবৈধ বালুবাহী ট্রাক মাত্রাতিরিক্ত লোড নিয়ে আন্তঃসড়কে চলাচল করে আসছে. এছাড়া অপ্রাপ্ত শিশু-কিশোররা যত্রতত্র মোটর সাইকেলে যাত্রী পরিবহন করে আসছে. বৃহস্পতিবার বিকাল পৌঁনে 3 টায় মানিকছড়ি-চেঙ্গুছড়া সড়কের একসত্যাপাড়াস্থ এলাকায় অতিরিক্ত লোডে বালু নিয়ে ট্রাক নং চট্টগ্রাম-ন- ২২88 চেঙ্গুছড়া থেকে মানিকছড়ি আসার পথে টিলা উঠতে গিয়ে হঠাৎ ট্রাকটি থেমে গেলে পিছনে যাত্রীবাহী মোটর সাইকেলটির সাথে সজোরে ধাক্কা লেগে মোটর সাইকেলটি পার্শ্বে পড়ে যায়. এতে ঘটনাস্থলে মোটর সাইকেল যাত্রী মো. ইউছুপ মিয়া (16) পিতা মো. তাজুল ইসলাম.
এ সময় মোটর সাইকেল চালক আমির হোসেন (২5) ও আরোহী তকির আহম্মদ (15) আহত হয়. স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন. খবর পেয়ে পুলিশ লাশ ও ট্রাকটি উদ্ধার করে থানায় নিয়ে আসে. তবে ট্রাক চালক ও হেলপার পলাতক রয়েছে. থানার ওসি মো. শফিকুল ইসলাম জানান, দূর্ঘটনার প্রকৃত কারণ চিহ্নিত করে অপরাধীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে. লাশ উদ্ধার হয়েছে বলে জানান.