Showing posts with label education. Show all posts
Showing posts with label education. Show all posts

জনপ্রিয় হয়ে উঠছে অনলাইন মিডিয়া : ঢাবি উপাচার্য

অনলাইন মিডিয়া দেশের জনগণের কাছে অনেক জনপ্রিয় হয়ে উঠছে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকী বলেছেন। শুক্রবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে দ্যা এপারেল নিউজ ডট কম এর আত্মপ্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, অনলাইন মিডিয়া বিশ্বব্যাপি দেখা যায়। তাই এই মিডিয়াকে অনেক সচেতনভাবে সংবাদ প্রকাশ করতে হবে। আরেফিন সিদ্দিকী বলেন, ১৬ কোটি মানুষের দেশ বাংলাদেশ। দেশ ডিজিটাল হওয়াতে প্রত্যেক গণমাধ্যমই জনগণের দৃষ্টিতে আসছে এবং জনগণ সেগুলোকে দেখছে।
সাংবাদিকদের প্রশিক্ষণের প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি বলেন, সাংবাদিকদের প্রশিক্ষণ প্রয়োজন, প্রশিক্ষিত সাংবাদিক যখন সাংবাদিকতায় আসবে তখন সংবাদ অনেক বস্তুনিষ্ঠ হবে। দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্তের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, বিজিএমইএ’র সহসভাপতি (ফাইনান্স) মোহাম্মদ নাসির, একাত্তর টিভির পরিচালক (নিউজ) সৈয়দ ইশতিয়াক রেজা, এপারেল নিউজ এর সম্পাদক অমিত কে বিশ্বাস প্রমুখ।
সুত্রঃ ওয়ান নিউজ।

ভালো লাগলে অবশ্যই লাইক,শেয়ার ও কমেন্ট করে পাশে থাকুন। ঘুরে আসতে পারেন। www.facebook.fom/sobkichu24 www.free.facebook.com/sobkichu24

বাংলাদেশে শিক্ষার গুণগতমান বৃদ্ধিতে অব্যাহত সহযোগিতার আশ্বাস বিশ্বব্যাংকের

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ মঙ্গলবার ওয়াশিংটন ডিসিতে বিশ্বব্যাংকের হেডকোয়ার্টারে ব্যাংকটির ভাইস প্রেসিডেন্ট Annette Dixon এর সাথে বৈঠক করেন। বৈঠকে বাংলাদেশে শিক্ষার উন্নয়নে বিশ্বব্যাংকের বিভিন্ন প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা হয়। ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশে শিক্ষার ব্যাপক উন্নয়ন, নারী শিক্ষার প্রসার ও মাধ্যমিক বিদ্যালয়ে ছাত্র-ছাত্রী ঝরে পড়া রোধ এবং কারিগরি শিক্ষায় গুরুত্বারোপসহ সামগ্রিক শিক্ষা ব্যবস্থায় সফলতার জন্য শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের ভূয়সী প্রশংসা করেন এবং অভিনন্দন জানান। তিনি বলেন, বাংলাদেশে শিক্ষার উন্নয়ন, শিক্ষার গুণগতমান বৃদ্ধি করতে বিশ্বব্যাংকের সাহায্য ও সহযোগিতা অব্যাহত থাকবে।


বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের সদস্য হিসেবে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষা সচিব সোহরাব হোসেন, অতিরিক্ত সচিব ও সেকায়েপ’র প্রকল্প পরিচালক ড. মো. মাহমুদ-উল-হক এবং বিশ্বব্যাংকের বিকল্প পরিচালক মোহাম্মদ মোশাররাফ হোসেন ভূইয়া। এছাড়া বৈঠকে বিশ্বব্যাংকের কয়েকজন উচ্চ পর্যায়ের কর্মকর্তা, এশীয় ও দক্ষিণ এশীয় অঞ্চলের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট বলেন, বাংলাদেশে শিক্ষার উন্নয়নে আরো নতুন প্রকল্প গ্রহণের জন্য বিশ্বব্যাংক উদ্যোগ নিবে। তিনি বলেন, আগামী অক্টোবর মাসে বিশ্বব্যাংক প্রেসিডেন্ট Dr. Jim Yong Kim বাংলাদেশ সফর করবেন।
শিক্ষা সচিব সোহরাব হোসেন জানান, ইতোমধ্যেই বিশ্বব্যাংকের শিক্ষা সংশ্লিষ্ট উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সাথে শিক্ষামন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদলের পৃথক পৃথক চারটি সভা অনুষ্ঠিত হয়।
সুত্রঃ bnc24

একাদশ শ্রেণিতে ভর্তি: ১০ নয়, ২০ কলেজে আবেদন করা যাবে -

একাদশ শ্রেণিতে ভর্তির জন্য ১০টি নয়, এবার ২০ কলেজে আবেদন করা যাবে। শিক্ষার্থীদের ভর্তিতে হয়রানি রোধে এ উদ্যোগ নেয়া হয়েছে। আগামী বৃহস্পতিবার থেকে কলেজে ভর্তি কার্যক্রম শুরু হবে।

ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক ড. আশফাকুস সালেহীন রোববার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে। তিনি বলেন, ২০ কলেজের মধ্যে ১০টিতে অনলাইনে আবেদন করা যাবে। বাকি ১০টিতে এসএমএসে আবেদন করতে হবে। প্রতি কলেজের জন্য আলাদা এসএমএসে আবেদন করতে হবে। মোট ১০ এসএমএসে ১০ কলেজে আবেদন করতে পারবে। তবে অনলাইনে এক আবেদনেই পছন্দের ১০ কলেজের নাম দেয়া যাবে। এবার সারা দেশে প্রায় ৪ হাজার কলেজে ১০ বোর্ডের ১৪ লাখ ৫২ হাজার ৬০৫ শিক্ষার্থী ভর্তি  হবে।

বুয়েট এবং ঢাকা শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, সব বোর্ডের উত্তীর্ণ শিক্ষার্থী নিয়ে একটি জাতীয় মেধাতালিকা তৈরি হচ্ছে। ঢাকার একটি কলেজে যাতে দেশের যে কোনো বোর্ডের শিক্ষার্থী আবেদন করতে পারে সেজন্য এ সুযোগ তৈরি হচ্ছে। একটি কলেজে যখন বিভিন্ন বোর্ডের শিক্ষার্থীরা আবেদন করবে, তখন  প্রয়োজন হবে জাতীয় মেধাতালিকার। অন্যথায় ভর্তির ক্ষেত্রে মেধার ক্রম নির্ধারণ করা যাবে না। এ কারণে সোমবার থেকে এই তালিকা তৈরির কাজ শুরু হয়েছে।

ড. আসফাকুস সালেহীন বলেন, গত বছর ভর্তিতে মহাসংকট তৈরি হয়েছিল। সংকট নিরসনে এবার আবেদনের জন্য কলেজ সংখ্যা বাড়ানো হয়েছে। পাশাপাশি মাইগ্রেশনের রাস্তা বন্ধ করেছি।

তিনি আরও বলেন, এবার আমরা ভর্তির জন্য দুটি তালিকা প্রকাশ করব। একটি মেধাতালিকা, অপরটি অপেক্ষমাণ। দুটি তালিকাই একসঙ্গে প্রকাশিত হবে। মেধা এবং অপেক্ষমাণ তালিকার ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, ধরা যাক একটি কলেজে ২০০০ আসন আছে। এই কলেজে আবেদন পড়েছে ৫ হাজার। এর মধ্যে  প্রথম ২০০০ জন মেধাতালিকায় স্থান পাবে। বাকি ৩০০০ অপেক্ষমাণ তালিকায় থাকবে। তিনি আরও বলেন, একজন ছাত্র ২০ কলেজে আবেদন করলে ২০ কলেজেই তার অবস্থান একই সময়ে জানতে পারবে। এতে করে কলেজ এবং শিক্ষার্থী উভয়ের ভোগান্তি কমবে। যদি কোনো কলেজ ভর্তিতে মেধাক্রম উপেক্ষা করে, তাহলে কলেজের এমপিও, স্বীকৃতি ও অনুমোদন বন্ধ করার মতো শাস্তি দেয়া হবে।

প্রসঙ্গত, একাদশ শেণিতে ভর্তি নীতিমালা ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে। নীতিমালা অনুযায়ী অনলাইনে নির্দিষ্ট ওয়েবসাইটে www.xiclassadmission.gov.bd গিয়ে আবেদন করতে হবে। অনলাইনে ১০ প্রতিষ্ঠানের জন্য ১৫০ টাকা আর মোবাইল ফোনে এসএমএসে ১২০ টাকা ফি নেয়া হবে। আগামী ৯ জুন পর্যন্ত আবেদন করা যাবে। পরে ১৮ থেকে ৩০ জুন পর্যন্ত ভর্তি হওয়া যাবে।

ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মাহবুবুর রহমান বলেন, ভর্তির আবেদন প্রক্রিয়া গত বছরের মতোই আছে। এবারের নতুনত্ব হচ্ছে, আবেদনের আগে টেলিটক মোবাইলের মাধ্যমে ভর্তি ফি জমা দিতে হবে। পরে অনলাইনে আবেদন ফরম পূরণ বা এসএমএস করতে হবে। টাকা জমা হলে একটি ট্রানজেকশন নম্বর দেয়া হবে। ফরম পূরণে এ নম্বর লাগবে। ভর্তির মেধা তালিকা প্রকাশের সময় ছাত্রছাত্রীর মোবাইলে একটি পিন নম্বর যাবে। সেই পিন নম্বর নিয়ে শিক্ষার্থী ভর্তি হবে। তিনি আরও বলেন, ভুয়াদের ঠেকাতে আবেদন প্রক্রিয়ায় নতুনত্ব আনায় ওয়েবসাইটেও কিছুটা পরিবর্তন আসছে। এবার ভর্তি বদলি বা মাইগ্রেশনের ব্যবস্থা থাকবে না।

ড. আসফাকুস সালেহীন বলেন, এবার অননুমোদিত ও মানহীন বেশকিছু কলেজে ভর্তি বন্ধ করে দেয়া হয়েছে। তবে আবেদনের সময়ে ছাত্রছাত্রীদের ভালো করে কলেজের নাম ও ঠিকানা যাচাই করে নেয়ার পরামর্শ দিয়েছেন তিনি।

ঝড়ের কারণে এইচএসসি পরীক্ষাটি আবারো পেছালো

রোয়ানু ঝড়ের কারণে এইচএসসির যে পরীক্ষাটি ২৭ মে-তে পিছিয়ে নেওয়া হয়েছিল, তা আবারো পেছানো হয়েছে।

২৭ মে শুক্রবার অনুষ্ঠেয় ওই পরীক্ষাটি আগামী ১২ জুন রোববার হবে বলে মঙ্গলবার এত তথ্য বিবরণীতে জানানো হয়।

এতে বলা হয়েছে, ‘অনিবার্য কারণে’ ২৭ মে অনুষ্ঠেয় এইচএসসি ও ডিআইবিএস পরীক্ষাগুলো ১২ জুন অনুষ্ঠিত হবে।

তবে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি অধ্যাপক মাহবুবুর রহমান বলেছেন, ২৮ মে ইউনিয়ন পরিষদ নির্বাচনের পঞ্চম পর্বের ভোটে দিন থাকায় নির্বাচন কমিশনের অনুরোধে এই পরীক্ষাগুলো আরো পেছানো হয়েছে।

এখন ১২ জুন সকালের পালায় অর্থনীতি ও বাণিজ্যিক ভূগোল দ্বিতীয়পত্র, লঘু সংগীত (তত্ত্বীয়) দ্বিতীয় পত্র, নাট্যকলা (তত্ত্বীয়) দ্বিতীয় পত্র, অর্থনীতি ও বাণিজ্যিক ভূগোল দ্বিতীয় পত্র (ডিআইবিএস) বিষয়ের পরীক্ষা হবে।

রসায়ন (তত্ত্বীয়) দ্বিতীয় পত্র, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি দ্বিতীয় পত্র (মানবিক শাখা), ইসলামের ইতিহাস দ্বিতীয় পত্র (ঐচ্ছিক-১), ইসলামের ইতিহাস দ্বিতীয় পত্র (ঐচ্ছিক-২), ইতিহাস দ্বিতীয় পত্র, ইতিহাস দ্বিতীয় পত্র (ঐচ্ছিক-১), ইতিহাস দ্বিতীয় পত্র (ঐচ্ছিক-২), গৃহ-ব্যবস্থাপনা ও শিশুবর্ধন এবং পারিবারিক সম্পর্ক (তত্ত্বীয়) দ্বিতীয় পত্র পরীক্ষা হবে বিকেলের পালায়।

এই পরীক্ষাগুলো গত ২২ মে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু ঘূর্ণিঝড় রোয়ানুতে উপকূলীয় এলাকা ক্ষতিগ্রস্ত হওয়ায় তা ২৭ জুন পিছিয়ে দেওয়া হয়েছিল। এখন ১২ জুন নতুন তারিখ হল।

জামায়াতে ইসলামীর হরতালের কারণে চলতি এইচএসসির দুই দিনের পরীক্ষা এর আগে পিছিয়ে দেওয়া হয়।

সুত্রঃ শীর্ষ নিউজ 

এস এস সি ও সমমানের পরীক্ষায় অংশ নেওয়া সাড়ে ১৬ লাখ শিক্ষার্থীর অপেক্ষার অবসান হবে বুধবার।

আসসালামু আলাইকুম। আশাকরি আপনারা সকলেই ভালো আআছেন।

আপনাদের জন্য খুশির খবর হছে আপনাদের রেজাল্ট পাবলিশ হতে চলেছে ১১মে ২০১৬ ইংরেজি রোজ বুধবার । ঐদিন দুপুর

১টায় সচিবালয়ে সংবাদ সম্মেলনে করে মাধ্যমিক পরীক্ষার ফল ঘোষণা করবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। দুপুর ২টা থেকে পরীক্ষার্থীরা ফল জানতে 

পারবেন।

রেওয়াজ অনুযায়ী, শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নিয়ে বুধবার সকাল ১০টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল হস্তান্তর করবেন শিক্ষামন্ত্রী। এরপর সংবাদ সম্মেলনে ফলাফলের বিস্তারিত তুলে ধরবেন তিনি।
এসএসসি ও সমমানের পরীক্ষায় এবার ১৬ লাখ ৫১ হাজার ৫২৩ জন শিক্ষার্থী অংশ নিয়েছে। এরমধ্যে ৮ লাখ ৪২ হাজার ৯৩৩ জন ছাত্র এবং ৮ লাখ আট হাজার ৫৯০ জন ছাত্রী।
গত ১ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত এসএসসির তত্ত্বীয় এবং ৯ থেকে ১৪ মার্চ ব্যবহারিক পরীক্ষা হয়।
গত বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় ৮৭ দশমিক ০৪ শতাংশ শিক্ষার্থী পাস করে। এদের মধ্যে জিপিএ-৫ পায় ১ লাখ ১১ হাজার ৯০১ জন।
এসএমএসে ফল
যে কোনো মোবাইল অপারেটর থেকে এসএমএস করে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল জানা যাবে।SSC/DAKHIL লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০১৬ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠালে ফিরতি এসএমএসে ফল জানা যাবে।
শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটhttp://www.educationboardresults.gov.bdথেকেও পরীক্ষার্থীরা ফল জানতে পারবেন।
যদি এই লিংকটি কাজ না করে তাহলে অবশ্যি আমাদের জানাবেন।
চাইলে ব্লগারব কমেন্ট করে কিংবা ফেসবুকেও জানাতে পারেন।
তবে শিক্ষা প্রতিষ্ঠানগুলোও www.educationboardresults.gov.bdওয়েবসাইটে গিয়ে ফলাফল ডাউনলোড করতে পারবেন। বোর্ড থেকে ফলাফলের কোনো হার্ডকপি সরবারহ করা হবে না।
তবে বিশেষ প্রয়োজনে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তর থেকে ফলাফলের হার্ডকপি সংগ্রহ করা যাবে বলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটি জানিয়েছে।
তবে যারা অকৃতকার্য হবেন তারা ভেংেএ পড়বেন্না।
আপনাদের জন্য রয়েছে ফল পুনঃনিরীক্ষা।

ফল পুনঃনিরীক্ষা করতে;
রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটর টেলিটক থেকে আগামী ১২ থেকে ১৮ মে পর্যন্ত এসএসসি ও সমমানের পরীক্ষার ফল পুনঃনিরীক্ষার আবেদন করা যাবে।
ফল পুনঃনিরীক্ষণের আবেদন করতে RSC লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে বিষয় কোড লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।
ফিরতি এসএমএসে ফি বাবদ কত টাকা কেটে নেওয়া হবে তা জানিয়ে একটি পিন নম্বর (পার্সোনাল আইযেন্টিফিকেশন নম্বর) দেওয়া হবে।
আবেদনে সম্মত থাকলে RSC লিখে স্পেস দিয়ে YES লিখে স্পেস দিয়ে পিন নম্বর লিখে স্পেস দিয়ে যোগাযোগের জন্য একটি মোবাইল নম্বর লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে।
প্রতিটি বিষয় ও প্রতি পত্রের জন্য ১২৫ টাকা হারে চার্জ কাটা হবে।
যে সব বিষয়ের দুটি পত্র (প্রথম ও দ্বিতীয় পত্র) রয়েছে যে সব বিষয়ের ফল পুনঃনিরীক্ষার আবেদন করলে দুটি পত্রের জন্য মোট ২৫০ টাকা ফি কাটা হবে।
একই এসএমএসে একাধিক বিষয়ের আবেদন করা যাবে, এক্ষেত্রে বিষয় কোড পর্যায়ক্রমে ‘কমা’ দিয়ে লিখতে হবে। 

তীব্র গরমে হবে ‘মর্নিং স্কুল’

তীব্র তাপদাহের সময় উচ্চ বিদ্যালয়গুলো পরিচালনা কমিটির অনুমোদন নিয়ে মর্নিং স্কুল চালু করতে পারবে বলে জানিয়েছে সরকার।
বৃষ্টির ‘সুখবর’ নেই আরও কয়েকদিন চলমান তাপপ্রবাহের কারণে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) বৃহস্পতিবার তাদের অধীন মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শ্রেণি কার্যক্রম পরিচালনায় পাঁচ দফা নির্দেশনা জারি করেছে।

এতে বলা হয়েছে, স্থানীয় পর্যায়ে তাপদাহের বিষয়টি বিবেচনায় নিয়ে প্রতিষ্ঠান পরিচালনা কমিটি বিদ্যালয়ের নির্ধারিত শ্রেণি কার্যক্রমের সময়সূচি পুর্নবিন্যাস করতে পারেন।
এর অংশ হিসেবে বিদ্যালয় পরিচলনা কমিটির সিদ্ধান্ত নিয়ে মর্নিং স্কুল চালু করা যাবে। আর যেসব স্কুলে দুই শিফটে ক্লাস হয়, সেখানে ‘ক্ষেত্র বিশেষে’ প্রাত্যাহিক সমাবেশ স্থগিত করে নির্ধারিত সময়ের আগেই শ্রেণির কার্যক্রম শুরু করা যাবে।
গরমের মধ্যে বিদ্যালয় কর্তৃপক্ষকে শিক্ষার্থীদের জন্য নিরাপদ পানীয় জলের ব্যবস্থা করারও নির্দেশ দিয়েছে মাউশি।
নির্দেশনায় বলা হয়েছে, তীব্র তাপদাহের কারণে জারি করা এসব নির্দেশনা ‘সাময়িক ব্যবস্থা’ হিসেবে বিবেচিত হবে।
গত কিছু দিন ধরে সারাদেশে চলমান তীব্র তাপদাহ জনজীবনে প্রভাব ফেলেছ। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়তে হচ্ছে শ্রমজীবী মানুষকে।
বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী বিভাগে তীব্র এবং ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, নোয়াখালী, খুলনা, যশোর, কুষ্টিয়া অঞ্চলের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা আরও দুই দিন অব্যাহত থাকতে পারে।
বৃহস্পতিবার রাজশাহীতে সর্বোচ্চ ৪০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

তিন ভাষায় ক্যালেন্ডার (বাংলা, আরবি ও ইংরেজি)

আসসালামু আআলাইকুম।
আশাকরি সকলেই ভালো আছেন।
আপনাদের জন্য নিয়ে এলাম দারুণ একটি ক্যালেন্ডার।
এই  ক্যালেন্ডারের ভিতরে রয়েছে ইংরেজি, বাংলা ও আরবি
বছর।
সাথে বাংলাদেশের সরকারি ছুটির দিনগুলিতো আছেই।
তাই আর দেরি কেন?
এক্ষুনিই ডাউনলোড করুন।