Showing posts with label Job-News. Show all posts
Showing posts with label Job-News. Show all posts

এক্সিকিউটিভ পদে নতুন প্রার্থী নিচ্ছে আইএফআইসি ব্যাংক

ব্যাংকিং সেবাদানকারী প্রতিষ্ঠান আইএফআইসি ব্যাংক জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সম্প্রতি প্রকাশিত এ বিজ্ঞাপন অনুযায়ী ‘ডাইরেক্ট সেলস এক্সিকিউটিভ-হোম অ্যান্ড মর্টগেজ লোন’ পদে নতুন প্রার্থীরা আবেদনের সুযোগ পাবেন।
যোগ্যতা
ন্যূনতম স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন এই পদে। পাশাপাশি যারা স্নাতক পরীক্ষা দিয়েছেন কিন্তু চূড়ান্ত ফল পাননি, তারাও আবেদন করতে পারবেন। আবেদনের জন্য বয়স অনূর্ধ্ব ৩৪ বছর হতে হবে।
বেতন ও কর্মস্থল
নিয়োগপ্রাপ্ত প্রার্থীদের বেতন আলোচনাসাপেক্ষে নির্ধারণ করা হবে। এ ছাড়া থাকবে কমিশন ও বোনাস সুবিধা। পদটিতে বাংলাদেশের যেকোনো জেলায় নিয়োগ দেওয়া হতে পারে।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা পদটিতে আবেদন করতে পারবেন বিডিজবস ডটকমের মাধ্যমে। আবেদনের শেষ তারিখ ৪ জুলাই, ২০১৬ তারিখ পর্যন্ত।
বিস্তারিত জানতে বিডিজবস ডটকমে প্রকাশিত বিজ্ঞাপনটি দেখুন। 

ভালো লাগলে অবশ্যই লাইক,শেয়ার ও কমেন্ট করে পাশে থাকুন। ঘুরে আসতে পারেন। www.facebook.fom/sobkichu24 www.free.facebook.com/sobkichu24

বিনা অভিজ্ঞতায় চাকরি করুন যমুনা গ্রুপে

টেরিটোরি সেলস অফিসার পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যমুনা গ্রুপ। অভিজ্ঞতা ছাড়াই আবেদনের সুযোগ পাবেন প্রার্থীরা। বিস্তারিত :
যোগ্যতা
সরকার কর্তৃক অনুমোদিত যেকোনো বিশ্ববিদ্যলয় থেকে ন্যূনতম স্নাতকধারী প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনের জন্য কোনো অভিজ্ঞতার প্রয়োজন হবে না। পদটিতে বাংলাদেশের যেকোনো জেলায় নিয়োগ দেওয়া হতে পারে।
আবেদন প্রক্রিয়া
পদটিতে আবেদনের জন্য জীবনবৃত্তান্ত পাঠানো যাবে ‘মহাব্যবস্থাপক (প্রশাসন ও মানবসম্পদ), যমুনা গ্রুপ, যমুনা ফিউচার পার্ক, ক-২৪৪, কুড়িল, প্রগতি সরণি, বারিধারা, ঢাকা-১২২৯’ ঠিকানায়। এ ছাড়া আবেদনপত্র ই-মেইল করা যাবে career@jamunagroup-bd.com ঠিকানায়। আবেদনের শেষ তারিখ ২২ জুন-২০১৬।
সূত্র : বিডিজবস ডটকম

ভালো লাগলে অবশ্যই লাইক,শেয়ার ও কমেন্ট করে পাশে থাকুন। ঘুরে আসতে পারেন। www.facebook.fom/sobkichu24 www.free.facebook.com/sobkichu24

৪০ পদে নিয়োগ দেওয়া হচ্ছে ওয়ালটন গ্রুপে

জনবল নিয়োগ দেবে দেশীয় প্রতিষ্ঠান ওয়ালটন। একটি জাতীয় দৈনিক পত্রিকায় এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। বিজ্ঞাপন অনুযায়ী ‘ড্রাইভার’ পদে ৪০ জনকে নিয়োগ দেওয়া হবে।
যোগ্যতা
মাধ্যমিক বা সমমান পাস প্রার্থীদের নিয়োগে অগ্রাধিকার দেওয়া হবে। এ ছাড়া কার বা পিকআপ ড্রাইভিংয়ে কমপক্ষে আট বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। আবেদনকারীদের অবশ্যই বাংলা ও ইংরেজি পড়তে জানতে হবে। আবেদনের জন্য নির্ধারিত বয়স অনূর্ধ্ব ৩২ বছর। বাংলাদেশের যেকোনো জেলায় কাজ করার মানসিকতাসম্পন্ন প্রার্থীরাই আবেদন করতে পারবেন পদটিতে।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা চাকরির আবেদনপত্র, জীবনবৃত্তান্ত, সদ্য তোলা দুই কপি রঙিন পাসপোর্ট আকৃতির ছবি, প্রাতিষ্ঠানিক শিক্ষাসনদ ও জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি, ড্রাইভিং লাইসেন্স ও ড্রাইভিং অভিজ্ঞতার সনদপত্রের কপি জমা দিতে পারবেন ‘ফার্স্ট সিনিয়র উপপরিচালক, মানবসম্পদ ব্যবস্থাপনা ও প্রশাসন বিভাগ, ওয়ালটন সার্ভিস ম্যানেজমেন্ট সিস্টেম, ২২৪/বি, খিলগাঁও, চৌধুরীপাড়া, ঢাকা-১২১৯’ ঠিকানায়। এ ছাড়া আবেদনপত্র ইমেইল করা যাবে email-jobs_wsms@waltonbd.com ঠিকানায়। আবেদনপত্র বিজ্ঞপি প্রকাশের ১৫ দিনের মধ্যে জমা দিতে হবে।
সূত্র : প্রথম আলো
ভালো লাগলে অবশ্যই লাইক,শেয়ার ও কমেন্ট করে পাশে থাকুন। ঘুরে আসতে পারেন। www.facebook.fom/sobkichu24 www.free.facebook.com/sobkichu24

সরাসরি সাক্ষাৎকারে নতুনদের নিয়োগ দেবে অ্যারিস্ট্রোফার্মা

অ্যারিস্ট্রোফার্মা লিমিটেড ‘মেডিকেল ইনফরমেশন অফিসার’পদে জনবল নিয়োগের বিজ্ঞাপন প্রকাশ করেছে। পদটিতে আবেদনের জন্য বিস্তারিত :
যাঁরা আবেদন করতে পারবেন
যেকোনো বিষয় থেকে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রিধারী পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন।আবেদনকারীদের এইচএসসি পর্যন্ত বিজ্ঞান বিভাগ থাকতে হবে। তবে প্রার্থীদেরকোনো অভিজ্ঞতার প্রয়োজন হবে না। আবেদনের জন্য বয়স ৩০ বছর বা এর কম হতেহবে। এ ছাড়া প্রার্থীদের বাংলাদেশের যেকোনো জেলায় কাজ করার মানসিকতাসম্পন্ন হতে হবে।
যেভাবে আবেদন করবেন
আগ্রহী প্রার্থীদের পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত, সম্প্রতি তোলা পাসপোর্টআকৃতির দুই কপি ছবি এবং সুল শিক্ষাসনদের মূলকপি ও ফটোকপিসহ সরাসরিসাক্ষাৎকারের জন্য ‘প্রিন্সিপাল অফিস, ৭ পুরান পল্টন লাইন, ঢাকা-১০০০’ঠিকানায় উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে। সাক্ষাৎকার নেওয়া হবে ২২, ২৩, ২৪ জুন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।
বিস্তারিত জানতে দৈনিক প্রথম আলো পত্রিকায় ১৭ জুন-২০১৬ তারিখে প্রকাশিত বিজ্ঞাপনটি দেখুন :

চাকরি করুন রবিতে

দেশের অন্যতম জনপ্রিয় টেলিযোগাযোগ প্রতিষ্ঠান রবি আজিয়াটা লিমিটেড জনবল নিয়োগ দেবে। প্রতিষ্ঠানটিতে ‘ভাইস প্রেসিডেন্ট-কমপেনসেশন অ্যান্ড রিওয়ার্ড’ পদে নিয়োগ দেওয়া হবে। দেখে নিন পদটিতে আবেদনের জন্য বিস্তারিত :
যোগ্যতা
আবেদনের জন্য প্রার্থীদের এইচআরে ১০ থেকে ১২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। অভিজ্ঞতা ছাড়াও প্রার্থীকে নেতৃত্বদান ও সমস্যা সমাধানে দক্ষ ও মাইক্রোসফট অফিসে অভিজ্ঞতা থাকতে হবে। এ ছাড়া আবেদনকারীদের কমপেনসেশন ও বেনিফিট সিস্টেম সম্পর্কে পরিষ্কার ধারণা থাকতে হবে।  
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা পদটিতে আবেদন করতে পারবেনলিংকডইন ডটকমের মাধ্যমে। বিস্তারিত জানতে রবি আজিয়াটা লিমিটেড প্রকাশিত বিজ্ঞাপনটি দেখুন।
ভালো লাগলে অবশ্যই লাইক,শেয়ার ও কমেন্ট করে পাশে থাকুন। ঘুরে আসতে পারেন। www.facebook.fom/sobkichu24 www.free.facebook.com/sobkichu24

নতুনদের জন্য প্রাণে ১৫ হাজার টাকার চাকরি

দেশের জনপ্রিয় বহুজাতিক প্রতিষ্ঠান প্রাণ জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ম্যানেজমেন্ট ট্রেইনি পদে ২০ জনকে নিয়োগ দেওয়া হবে। দেখে নিন আবেদনের জন্য বিস্তারিত :
যোগ্যতা
স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা স্নাতকোত্তর পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। প্রার্থীদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে আলাদাভাবে ন্যূনতম জিপিএ ২.৫০ থাকতে হবে। এ ছাড়া আবেদনকারীদের বাংলা ও ইংরেজিতে যোগাযোগ দক্ষতা ও কম্পিউটারে পারদর্শী হতে হবে। 
বয়স
শুধু পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন পদটিতে। এ ক্ষেত্রে তাঁদের বয়স ২৬ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। 
বেতন ও কর্মস্থল
নিয়োগপ্রাপ্তরা বেতন পাবেন ১২ হাজার থেকে ১৮ হাজার টাকা। এ ছাড়া থাকবে ভাতা ও অন্যান্য সুবিধা। পদটিতে নিয়োগ দেওয়া হবে হবিগঞ্জ, নরসিংদী, গাজীপুর ও নাটোর জেলায়। 
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা বিডিজবস ডটকমের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ ২৩ জুন-২০১৬। 
সূত্র : বিডিজবস ডটকম  
ভালো লাগলে অবশ্যই লাইক,শেয়ার ও কমেন্ট করে পাশে থাকুন। ঘুরে আসতে পারেন। www.facebook.fom/sobkichu24 www.free.facebook.com/sobkichu24