Showing posts with label cricket. Show all posts
Showing posts with label cricket. Show all posts

বিপিএল আয়োজনের সুযোগ পাচ্ছে সিলেট

আগামী ৬ নভেম্বর থেকে শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লীগ ( বিপিএল) এর চতুর্থ আসর। রবিবারের বোর্ড মিটিং শেষে প্রেস ব্রিফিং এ এমটাই জানান বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
পাপনের এই ঘোষণার পর স্বস্তি নেমে এসেছে বাংলাদেশি ক্রিকেট প্রেমিদের মনে। কারন এইবার আর দুইবছর অপেক্ষা করতে হচ্ছে না ক্রিকেট ভক্তদের । তবে নাজমুল হাসানের প্রেস ব্রিফিং এর কয়েক ঘন্টা পরে পাওয়া প্রেস রিলিজ দর্শকদের আনন্দ বিশেষ করে সিলেটি দর্শকদের মনের ভিতর দিয়ে বয়ে যাওয়া আনন্দের সুবাতাসের গতি বাড়িয়ে দিতে পারে বহুগুণ। অনেকদিনের অপেক্ষার যে অবসান হলো! অবশেষে যে বিপিএলের ম্যাচ পেতে যাচ্ছে সিলেট!
প্রেস রিলিজটিতে বলা হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লীগের চতুর্থ আসর ৬ নভেম্বর শুরু হয়ে শেষ হবে ৪ ডিসেম্বর। পরিবর্তন এসেছে বিপিএলের ভেন্যুর তালিকাতে।বিপিএল গভর্নিং কাউন্সিলের সুপারিশ অনুযায়ী এইবারের বিপিএলের ম্যাচগুলো ঢাকা, চট্টগ্রামের সাথে সাথে অনুষ্ঠিত হবে চায়ের শহর হিসেবে বিখ্যাত সিলেটেও। আর এতে করে প্রথমবারের মত বিপিএল আয়োজনের সুযোগ পাচ্ছে সিলেট।
বিপিএলকে দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার দাবি অনেক পুরনো। বিশ্লেষকরা সেই শুরু থেকেই বিপিএলকে পুরোপুরিভাবে সফল করতে টুর্নামেন্টটিকে দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার পরামর্শ দিয়ে আসছেন। কিন্তু বারবার আশ্বাস দিয়েও সেই দাবি মিটাতে ব্যর্থ হয়েছে বিসিবি।
তবে টুর্নামেন্টটির চতুর্থ আসরে এসে ঢাকা, চট্টগ্রামের বাইরে সিলেটকেও ভেন্যু হিসেবে নির্বাচিত করায় কিছুটা আক্ষেপ কমবে বাংলাদেশ ক্রিকেটের শুভাকাঙ্ক্ষীদের। এর আগে খুলনাও একবার সুযোগ পেয়েছিল বিপিএলের ম্যাচ আয়োজনের।
২০১৪ সালে বাংলাদেশে অনুষ্ঠিত হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে সিলেটে নির্মাণ করা হয় এক অত্যাধুনিক স্টেডিয়াম। আধুনিক পানি নিষ্কাশন ব্যবস্থা, বাংলাদেশের প্রথম গ্রীণ গ্যালারী এবং স্টেডিয়ামের বাইরের দিগন্ত বিস্তৃত চা-বাগানের কারণে বাংলাদেশী দর্শকদের কাছে ব্যাপক জনপ্রিয়তা পায় স্টেডিয়ামটি।
সুত্রঃ দি পিপল নিউন২৪
ভালো লাগলে অবশ্যই লাইক,শেয়ার ও কমেন্ট করে পাশে থাকুন। ঘুরে আসতে পারেন। www.facebook.fom/sobkichu24 www.free.facebook.com/sobkichu24

এবার ভারতীয় গেম শো দাদাগিরিতে মুস্তাফিজ! (ভিডিও)


বাংলাদেশের
গণ্ডি পেরিয়ে সারা বিশ্বব্যাপী তার জয় জয়কার। বিশেষ করে, আমাদের প্রতিবেশি দেশ ভারত যেন মুস্তাফিজে মেতে উঠেছে। আর কেনই বা থাকবে না এই উন্মাদনা!

নিজের প্রথম আইপিএলে বাজিমাৎ করে স্বদেশে ফিরেছে মুস্তাফিজুর রহমান। প্রায় ৫৫ দিন ভারতে থাকার পর সোমবার রাতে বাংলাদেশে ফিরেছেন মুস্তাফিজ। তার পর দিনই নিজের আপন ভুবন পরিবারের নিকট পাড়ি জমিয়েছেন তিনি।

আইপিএলের রেশ কাটতে না কাটতেই ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সৌরভের অনুষ্ঠানে মুস্তাফিজুর রহমান। না তবে তিনি সশরীরে সেখানে হাজির হয়নি। তবে অনুষ্ঠানের এক পর্যায়ে মুস্তাফিজুর রহমানের নিউজিল্যান্ডের বিরুদ্ধে বোলিং করার এক ভিডিও ক্লিপ দেখানো হয়। এরপর সেই ভিডিওর ভিত্তিতে অনেক প্রশ্ন করা হয়।

গত বছর ভারতের বিপক্ষে ওয়ানডে ক্যারিয়ারে অভিষেক করেন কাটার মাস্টার মুস্তাফিজ। তার প্রথম আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ পাকিস্তানের বিরুদ্ধে। ভারতের সাথে ওয়ানডে সিরিজ খেলার আগে পাকিস্তানের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রাঙ্গণে তার অভিষেক হয়।

দাদাগিরি অনুষ্ঠানের সেই ভিডিও দেখুন।

মুস্তাফিজ কাউন্টিতে খেলতে পারবেন না কিন্তু পাবেন টাকা; যা বললেন বিসিবি


প্রথম বারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) অংশ নিয়ে বাজিমাত খেলা উপহার দিচ্ছেন বাংলাদেশ জাতীয় দলের ‘কাটার মাস্টার’ মুস্তাফিজুর রহমান। এ পর্যন্ত ১৬ উইকেট নেয়া ছাড়াও কিপটে বোলিংয়ের কারণে মেন্টর থেকে শুরু করে সবার মধ্যমণিতে পরিণত হয়েছে তিনি।

দিন দশেকের মধ্যে আইপিএল পর্ব শেষ হবে মুস্তাফিজের। এর পরেই বিমান ধরে সাতক্ষীরার উদ্দেশ্যে রওনা দেবেন তিনি। দীর্ঘ দিন ধরে দেশের বাইরে থাকায় বড্ড আনমনা হয়ে আছেন মুস্তাফিজ। দেশে এসেই আবার তাকে উড়াল দিতে হবে ইংল্যান্ডে। কারণ ইংল্যান্ডের জনপ্রিয় কাউন্টি খেলার জন্য এরই মধ্যে ডাক পেয়েছেন সাতক্ষীরার ২০ বছর বয়সী এই যুবক।

কিন্তু ক্রিকেট পাড়ার গুঞ্জন মুস্তফিজ নাকি কাউন্টি খেলতে যাবেন না। এমনকি শারীরিক অবসাদ আর দীর্ঘ দিন ধরে দেশের বাইরে থাকায় মন সায় দিচ্ছে না মুস্তাফিজের এমনটাই জানালেন তার ঘনিষ্টজনরা।

তবে মুস্তাফিজ ভক্ত ও তার জন্য বিসিবি দিয়েছে নতুন খবর। তা হল, মুস্তাফিজ খেলতে যাক বা না যাক তাকে আর্থিক ক্ষতি পুষিয়ে দেয়ার ব্যাপারে সচেতন বিসিবি।

এ ব্যাপারে ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান বলেন, ‘ভারতে গিয়ে সে খেলছে, আগে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলছিলো এবং সঙ্গে ইনজুরি। কিন্তু আমরা চিন্তা ভাবনা করছি, ইংল্যান্ডে ওর (মুস্তাফিজ) যে চুক্তি আছে সেটার কি হবে। অতিরিক্ত চাপ হয়ে যাচ্ছে কি না। তার মতামত আমরা নেবো। তারপর বোর্ডে আলোচনা করে আমরা একটি সিদ্ধান্তে আসবো।’

তিনি আরো জানালেন, কাউন্টিতে মুস্তাফিজের খেলা না হলে সেখান থেকে প্রাপ্ত পারিশ্রমিক দিয়ে দেওয়া হবে মুস্তাফিজকে। ফলে আর যাই হোক আর্থিক ক্ষতির মুখোমুখি হতে হবে না তাকে। আকরামের ভাষায়, ‘হ্যা, আমরা তো বলেছিই পিএসএলের সময়। বোর্ড কিন্তু সবসময়েই ক্রিকেটারদের সাহায্য করতে চায়। কাউন্টির ব্যাপারেও এমন কিছু সিদ্ধান্ত হতে পারে।’

মুস্তাফিজের ব্যাপারে বোর্ড মিটিংয়েই সিদ্ধান্ত নেওয়া হবে। এর আগে, পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ব্যাপারেও শোনা গিয়েছিল, সেখান থেকে প্রাপ্ত অর্থের একটি বড় অংশ বিসিবির পক্ষ থেকে দেওয়া হবে বাঁ-হাতি এই পেসারকে।