Showing posts with label International News. Show all posts
Showing posts with label International News. Show all posts

ঋণ নিলে বন্ধক রাখতে হবে আপনার নগ্ন ছবি! দাবি চীনের অনলাইন সংস্থার

ব্যাঙ্কের বাইরেও বহু সংস্থা আছে, যারা সুদে টাকা খাটায়। ঋণ দেওয়ার পরিবর্তে সোনাদান, বাড়ি, গাড়ি বন্ধক রাখেন। কিন্তু কখনও শুনেছেন, মহিলাদের ক্ষেত্রে ঋণ নিতে গেলে বন্ধক রাখতে হবে তাদের নগ্ন ছবি?
আজ্ঞে হ্যাঁ, চীনের একটি অনলাইন সংস্থার বিরুদ্ধে এমনই তথ্য সামনে এসেছে। বেজিংয়ের একটি বেসরকারি অনলাইন সংস্থা ঋণ দেওয়ার পরিবর্তে পরিচয়পত্রসহ মহিলা ঋণগ্রাহকের নগ্ন ছবি জমা রাখতে বলে। সময় মতো টাকা ফেরত দিতে না পারলে এই ছবি জনসাধারণের জন্য প্রকাশ করে দেওয়া হবে সে হুমকিও দেওয়া হয়।
সম্প্রতি এক মহিলা এই সংস্থার বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন। তাঁর কথায়, প্রথমবার যখন তিনি ৫০০ ইউয়ানের ঋণ নেন তার জন্য সংস্থার তরফে শুধুমাত্র ৩০ শতাংশ সুদ ধার্য করে দেওয়া হয়। ঋণ পেতে বা ঋণের টাকা ফেরত দিতে কোনও অসুবিধাই হয়নি। প্রথম নেওয়া ঋণের টাকা মিটিয়ে দেওয়ার পর দ্বিতীয়বার যখন ৫৫,০০০ ইউয়ানের ঋণ নিতে চান ওই মহিলা তখনই তার কাছে তাঁর নগ্ন ছবি ও পরিচয়পত্র চাওয়া হয়।
শুধু একজনকেই নয়, বিভিন্ন বয়সের বহু মহিলার কাছে ঋণের জন্য একই প্রস্তাব রাখা হয়েছিল। একটি সংবাদপত্রের সাংবাদিক স্টিং অপারেশন চালিয়ে এই ঘটনাটি সামনে আনে। ঘটনাটি প্রকাশ্যে আসার পর থেকে এই বেআইনি কাজ বন্ধ করেছে ওই অনলাইন সংস্থা।
সুত্রঃ ওয়ান ইন্ডিয়া।

ভালো লাগলে অবশ্যই লাইক,শেয়ার ও কমেন্ট করে পাশে থাকুন। ঘুরে আসতে পারেন। www.facebook.fom/sobkichu24 www.free.facebook.com/sobkichu24

বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান ভারতের জন্য একটা সুযোগ: ভারতীয় পত্রিকা


picঃ onei.dia.com
ভারতীয় একটি পত্রিকা তাদের একটি নিবন্ধে মন্তব্য করেছে, বাংলাদেশ এখন ভারতের জন্য পাকিস্তানের চেয়ে বড় হুমকি। পত্রিকাটির আশংকা, বাংলাদেশ থেকে কথিত আইএস যোদ্ধারা যে কোনো সময় ভারতে ঢুকে পড়তে পারে। আর তেমনটা হলে পুরো ভারতে ছড়িয়ে পড়তে পারে তারা। এতে হুমকিতে পড়তে পারে দেশটির নিরাপত্তা।
ওয়ান ইন্ডিয়া নামক সংবাদমাধ্যমটিতে প্রকাশিত নিবন্ধটির শিরোনাম, “Why Bangladesh is a bigger threat to India than Pakistan today”.
নিবন্ধে বলা হয়েছে, বাংলাদেশে কথিত উগ্রবাদীদের হঠাৎ উত্থানের বিষয়টি ভারত সরকার সর্বোচ্চ গুরুত্ব সহকারে বিবেচনায় নিয়েছে। পররাষ্ট্রমন্ত্রনালয়কে বিশেষ দায়িত্ব দেয়া হয়েছে বাংলাদেশে পরিস্থিতি পর্যবেক্ষণ করে পদক্ষেপ নেয়া জন্য।
লেখা হয়েছে, “বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান দিল্লীর জন্য একই সাথে আশা এবং উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। উদ্বেগ েএই কারণে যে, ভারতের পূর্বসীমান্তে অবস্থিত বাংলাদেশ থেকে জঙ্গিরা ভারতে ঢুকে পড়তে পারে। আর আশার বিষয় হচ্ছে, ভারতের চিরপ্রতিন্দ্বী চীন যখন ভারতের পার্শ্ববর্তী দেশগুলোতে তার প্রভাব বাড়িয়ে ভারতকে কোণঠাসা করে তুলছে, তখন বাংলাদেশের সাথে ভারতের ঘনিষ্ট সম্পর্ক গড়ে তোলা খুবই প্রয়োজন ছিল। আর জঙ্গিবাদের উত্থান এই সুযোগ করে দিল।’
ভালো লাগলে অবশ্যই লাইক,শেয়ার ও কমেন্ট করে পাশে থাকুন। ঘুরে আসতে পারেন। www.facebook.fom/sobkichu24 www.free.facebook.com/sobkichu24

সিরিয়ায় মার্কিন জোটের বিমান হামলায় আবারো বেসামরিক মানুষ নিহত

সিরিয়ায় মার্কিন নেতৃত্বাধীন কথিত সামরিক জোটের বিমান হামলায় অন্তত ৩০ জন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে। সিরিয়ার উত্তরাঞ্চলীয় আলেপ্পো প্রদেশের মানবিজ শহরে এ হামলা চালানো হয়েছে।
মানবিজ শহরে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের অবস্থান লক্ষ্য করে এ হামলা চালানো হয় বলে দাবি করেছে মার্কিন সামরিক জোট। ব্রিটেনভিত্তিক কথিত মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এ খবর দিয়েছে। মানবিজ শহরটি রাজধানী দামেস্ক থেকে ৪৪৬ কিলোমিটার উত্তরে। সিরিয়ান অবজারভেটরি বলছে, নিহতদের মধ্যে ১১টি শিশু রয়েছে।
এর এক সপ্তাহ আগে মার্কিন হামলায় একই শহরে ১৫ জন নিহত হয়েছিল যার মধ্যে তিনটি শিশু ছিল। এছাড়া, গত ২১ মে মার্কিন বিমান হামলায় একই পরিবারের ১০ সদস্য নিহত হয়েছিল। তার আগে ১৬ মে আল-বুকামাল শহরে মার্কিন জোটের হামলায় তিন শিশু ও এক নারী নিহত হয়েছে।
২০১৪ সাল থেকে আমেরিকা ও তার মিত্ররা সিরিয়ায় দায়েশ সন্ত্রাসীদের ওপর বিমান হামলা চালাচ্ছে বলে দাবি করে আসছে। কিন্তু হামলার তেমন কোনো কার্যকারিতা আজ পর্যন্ত দেখা যায় নি।
সুত্রঃ এখন সময়।

ভালো লাগলে অবশ্যই লাইক,শেয়ার ও কমেন্ট করে পাশে থাকুন। ঘুরে আসতে পারেন। www.facebook.fom/sobkichu24 www.free.facebook.com/sobkichu24

অনশন শুরু করেছেন কারারুদ্ধ খ্যাতনামা সৌদি মানবাধিকার কর্মী

সৌদি আরবের কারারুদ্ধ খ্যাতনামা মানবাধিকার কর্মী ওয়ালিদ আবুলখায়ের অনশন ধর্মঘট শুরু করেছেন। সৌদি কর্তৃপক্ষের বাজে আচরণের প্রতিবাদে গত মঙ্গলবার থেকে তিনি অনশন ধর্মঘট শুরু করেছেন। মানবাধিকার সংস্থা পারসিয়ান গালফ সেন্টার ফর হিউম্যান রাইটস এ তথ্য দিয়েছে।
এতে বলা হয়েছে, কারা কর্তৃপক্ষ আবুলখায়েরকে স্বাস্থ্য পরীক্ষার অনুমতি দিচ্ছে না। এ ছাড়া, তাকে স্বাস্থ্য সম্মত খাবার আনার বা নিজ পছন্দ মোতাবেক বই বা পত্র-পত্রিকা আনতে বাধা দেয়া হচ্ছে। মানবাধিকার সংস্থা আরো বলেছে, কারা কর্মীদের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছেন আবুলখায়ের । অবিলম্বে তার মুক্তির দাবি জানিয়েছে এ মানবাধিকার সংস্থা।
সৌদি রাজবংশের বিরুদ্ধে জনগণকে উস্কে দেয়াসহ আরো অনেক অভিযোগে ২০১৪ সালে দোষী সাব্যস্ত হ’ন আবুলখায়ের । পেশায় আইনজীবী এবং মনিটর অফ হিউম্যান রাইটস ইন সৌদি আরাবিয়া বা এমএইচআরএসএ’র প্রধান আবুলখায়েরকে ১৫ বছরের কারাদণ্ড দেয়া হয়। এ ছাড়া, তাকে দুই লাখ রিয়াল জরিমানা প্রদানেও বাধ্য করা হয়।
এ রায়ের বিরুদ্ধে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর তীব্র সমালোচনা সত্ত্বেও গত বছর তা বজায় রাখে সৌদি আপিল আদালত।
সৌদি ব্লগার রাফি বাদাভি’র আইনজীবী হিসেবে কাজ করেছেন আবুলখায়ের । সৌদি রাজবংশকে কথিত অবমাননার অভিযোগে ব্লগার বাদাভিকে ১০ বছরের কারাদণ্ড এবং এক হাজার ঘা চাবুক মারার রায় দেয়া হয়েছে। নরওয়ের সংসদ এই দুই সৌদি মানবাধিকার কর্মীকে গত বছর নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন দিয়েছিল।

সুত্রঃ এখন সময়।
ভালো লাগলে অবশ্যই লাইক,শেয়ার ও কমেন্ট করে পাশে থাকুন। ঘুরে আসতে পারেন। www.facebook.fom/sobkichu24 www.free.facebook.com/sobkichu24

সরকারি কর্মচারীদের ইন্টারনেট ‘নিষিদ্ধ’!

২০১৬ সালের মে মাস থেকে সিঙ্গাপুরের সরকারী কর্মচারীরা কর্মক্ষেত্রে কম্পিউটারে ইন্টারনেট অ্যাকসেস করতে পারবেন না।
সিঙ্গাপুরভিত্তিক দৈনিক স্ট্রেইটস টাইমস-এর বরাতে বিবিসি জানিয়েছে, ‘উচ্চমাত্রার নিরাপত্তা হুমকির মুখে কর্মচারীদের সঙ্গে শেয়ার করা দলিল আর কাজের ই-মেইল ফাঁসের আশঙ্কা’ ঠেকাতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। শুধু তাই নয় কর্মচারীরা তাদের ব্যক্তিগত ইমেইলে কোনো ধরনের অফিসিয়াল তথ্য শেয়ার করতে পারবে না বলেও জানিয়েছেন কর্মকর্তারা।
এই পদক্ষেপে দেশটির নাগরিকরা ‘হতবাক’ ও ‘সংশয়’ প্রকাশ করেছেন। দেশটিতে বহুল প্রচারিত ‘স্মার্ট নেশন টেকনোলজি ইনিশিয়েটিভ’-এর সঙ্গে এটি সাংঘর্ষিক বলেও মন্তব্য করা হচ্ছে।
সরকারের এমন পদক্ষেপের আওতায় শিক্ষকরাও পড়ছেন। কিন্তু তারা খুব একটা স্পর্শকাতর তথ্য নিয়ে কাজ না করায়, তাদের ক্ষেত্রে এমন নিষেধাজ্ঞা ‘মাত্রাতিরিক্ত’ বলেও মন্তব্য করেছেন কেউ কেউ।
এই নিষেধাজ্ঞা জানিয়ে দেশটির সব সরকারি সংস্থা, মন্ত্রণালয়, সরকারি পরিষদে ঘোষণা পাঠানো হয়েছে বলে জানিয়েছে সিঙ্গাপুরের দৈনিকটি।
পরিবর্তনের দায়িত্বে থাকা সংস্থা ইনফোকম ডেভেলপমেন্ট অথরিটি (আইডিএ) জানিয়েছে, তারা সাইবার-আক্রমণের বিরুদ্ধে প্রতিরক্ষা দিতে আরেকটি ‘আরও নিরাপদ কর্ম পরিবেশ’ তৈরিতে এই পদক্ষেপ নিয়েছে। প্রতিষ্ঠানটির একজন মুখপাত্র বিবিসি-কে বলেন, “সিঙ্গাপুর সরকার আমাদের আইটি নেটওয়ার্ক নিরাপদ করতে নিয়মিত আমাদের নিরাপত্তা যাচাই করে। আমরা ইতোমধ্যে বাছাইকৃত কিছু সরকারী কর্মকর্তার কর্মক্ষেত্রে ইন্টারনেট অ্যাকসেস বন্ধ করেছি। আর এক বছরের মধ্যে বাকি সব সরকারী কর্মচারীদের সঙ্গেও ক্রমান্বয়ে এগুলো বন্ধ করা হবে।”
ক্রমান্বয়ে এটি এক লাখ সরকারি কাজের কম্পিউটারে বাস্তবায়ন করা হবে বলেও জানানো হয়।
২০১৩ সালে সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী কার্যালয়ের ওয়েবসাইট হ্যাক করেছিল অ্যানোনিমাস গ্রুপ।
সুত্রঃ বিডি নিউজ
ভালো লাগলে অবশ্যই লাইক,শেয়ার ও কমেন্ট করে পাশে থাকুন। ঘুরে আসতে পারেন। www.facebook.fom/sobkichu24 www.free.facebook.com/sobkichu24

ফর্সা বউ চাই, তাই পুড়িয়ে দেওয়া হল 'কালো' স্ত্রীকে

মোদি  'ডিজিটাল ইন্ডিয়া'র স্বপ্ন ফেরি করছেন। দেশের প্রত্যন্ত থেকে প্রত্যন্ত গ্রাম জুড়বে ডিজিটাল কানেকশনে। কিন্তু, বাস্তব আজও পড়ে রবীন্দ্রনাথ ঠাকুরের সেই 'দেনাপাওনা'র যুগে। পণের টাকা দিতে না পারায় মরতে হয়েছিল নিরুপমাকে। বীরভূমের 'নিরুপমা'কে মরতে হল তাঁর গায়ের রং 'কালো' বলে। খাপ পঞ্চায়েত, সালিশি সভায় আদিবাসী মহিলাকে গণধর্ষণের পর এবার জীবন্ত পুড়িয়ে মারা। ঘটনাটি পশ্চিমবঙ্গের বীরভূম জেলার এক গ্রামের।
ইংরেজি দৈনিক সংবাদপত্র 'দ্য টেলিগ্রাফ'-এ প্রকাশিত হয়েছে খবরটি। অভিযোগ, গায়ের রং কালো হওয়ায় শ্বশুরবাড়ির লোকজন পুড়িয়ে মারে এক সন্তানের জননী ২২ বছরের ওই যুবতীকে। তাদের উদ্দেশ্য ছিল ছেলের আবার বিয়ে দিয়ে ফর্সা বউ ঘরে আনা।
মৃত্যুকালে দেওয়া জবানবন্দিতে নির্যাতিতা পুলিসকে জানিয়েছেন, ৩ জুন রাতে তাঁর স্বামী ও তিন দেওর এবং শাশুড়ি তাঁকে একটা ঘরের মধ্যে প্রথমে আটকে দেয়। তারপর চারদিকে কেরোসিন ছড়িয়ে আগুন ধরিয়ে দেয়।
আজ সকালে মৃত্যু হয় ওই তরুণীর। অভিযুক্ত স্বামী নাসির শেখ ও বাকি শ্বশুরবাড়ির লোকজন পলাতক। প্রাথমিক তদন্তের পর জানা গেছে, তিন বছর আগে নির্যাতিতা তরুণীর সঙ্গে ১ লাখ টাকা ও ১০ কাঠা জমি পণের বিনিময়ে বিয়ে হয় নাসিরের। কিন্তু, বিয়ের পর থেকেই বাপের বাড়ি থেকে আরও টাকা আনার জন্য অত্যাচার শুরু করে  নাসির ও তার পরিবারের লোকজন।
সুত্রঃ জি নিউজ ইন্ডিয়া।

ভালো লাগলে অবশ্যই লাইক,শেয়ার ও কমেন্ট করে পাশে থাকুন। ঘুরে আসতে পারেন। www.facebook.fom/sobkichu24 www.free.facebook.com/sobkichu24