Showing posts with label Masked. Show all posts
Showing posts with label Masked. Show all posts

সহবাসে আপত্তি, স্বামীকে পিটিয়ে হত্যা!

স্বামীকে হত্যা করেছে স্ত্রী। এই খবর নতুন নয়। পত্রিকার পাতায় এমন খবর প্রায়ই চোখে পরে। কিন্তু সহবাসে রাজি না হওয়ায় স্বামীকে এলোপাথারি মারধর করে মেরে ফেলেছেন স্ত্রী- এমন খবর বিরলই বটে।
তবে এই ঘটনা ঘটেছে ভারতের আহমেদাবাদে। স্ত্রীর সঙ্গে শারীরিক সম্পর্কে তীব্র অনীহা ছিল বৃদ্ধ স্বামীর। আর এতে স্বামীর চরিত্র নিয়ে সন্দেহ প্রকাশ করেন ৫৪ বছর বয়সী স্ত্রী। কিন্তু তাতেই থামেননি, স্বামীকে তিনি হত্যাও করেন।
এমনই চাঞ্চল্যকর ঘটনায় বিমলা নামে ওই নারীকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন নগর দায়রা আদালতের বিচারক ইউ এম ভট্ট। সেই সঙ্গে ২০০০ টাকা জরিমানাও করা হয়েছে। জরিমানা দিতে না পারলে আরো ৬ মাস জেল খাটতে হবে।
মামলার চার্জশিটে বলা হয়েছে, ২০১৩ সালের ২ নভেম্বরের। সেদিন বিমলা ও তার স্বামী নরসিংহ ভারতের আহমেদাবাদের সর্দারনগর এলাকার নোবলনগরে তাদের বাড়িতে ছিলেন। ওইসময় বিমলা চাইলেও তার সঙ্গে যৌন সম্পর্ক করতে চাননি স্বামী। এতে প্রচণ্ড রাগে স্বামীর সঙ্গে হাতাহাতিতে জড়ান বিমলা।
স্বামীর চরিত্র ভালো নয়, তার বিবাহ-বহির্ভূত সম্পর্ক রয়েছে। এ কথা বলেই স্বামীর উপর ঝাঁপিয়ে পড়েন বিমলা। প্রচণ্ড আক্রোশে লাঠি দিয়ে তার মাথায় আঘাত করেন। একাধিক আঘাতের জেরে শেষ পর্যন্ত মারা যান নরসিংহ।
ঘটনার পর নিজেই স্থানীয় থানায় গিয়ে বিমলা স্বামীর মৃত্যুর কথা জানান। তিনিই ছিলেন অভিযোগকারী। কিন্তু তদন্তে বেরিয়ে পড়ে, তিনিই হত্যাকারী। গ্রেপ্তার করা হয় বিমলাকে। অবশেষে যাবজ্জীবন।

সুত্রঃ সুরমা টাইমস।
ভালো লাগলে অবশ্যই লাইক,শেয়ার ও কমেন্ট করে পাশে থাকুন। ঘুরে আসতে পারেন। www.facebook.fom/sobkichu24 www.free.facebook.com/sobkichu24
মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীদের কান ধরে প্রতিবাদ

মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীদের কান ধরে প্রতিবাদ



নীলফামারীর জলঢাকায় একটি মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা আধঘণ্টা নিজেদের কান ধরে দাঁড়িয়ে থেকে নারায়ণগঞ্জে শিক্ষককে অপমানের প্রতিবাদ জানিয়েছে।

বুধবার কাজীরহাট পান্থপাড়া আদর্শ আলীম মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা মাদ্রাসার সামনে এই প্রতিবাদ কর্মসূচির আয়োজন করে।

মাদ্রাসার সহকারী অধ্যক্ষ হেমায়েত আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নরায়ণগঞ্জে শিক্ষককে অপমানের প্রতিবাদে এই কর্মসূচি পালন করা হয়।
Nilphamari-madrasa.jpgকর্মসূচিতে মাদ্রাসার আড়াই শতাধিক শিক্ষার্থীসহ শিক্ষক-শিক্ষিকারা অংশগ্রহণ করেন বলে তিনি জানান।
ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ তুলে নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় পিয়ার সাত্তার লতিফ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে শুক্রবার কান ধরে উঠ-বস ও পিটিয়ে জখম করা হয়। মঙ্গলবার তাকে বরখাস্ত করে স্কুল কর্তৃপক্ষ।
bdnews24

স্ত্রীকে যৌনপল্লীতে বিক্রি, স্বামীর যাবজ্জীবন

স্ত্রীকে যৌনপল্লীতে বিক্রি, স্বামীর যাবজ্জীবন



স্ত্রীকে ভারতে নিয়ে যৌনপল্লীতে বিক্রির দায়ে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে লালমনিরহাটের একটি আদালত।

বুধবার লালমনিরহাট নারী ও শিশু নির্যাতন ট্রাইবুন্যাল আদালতের বিচারক মিয়া মোহাম্মদ আলী আকবার আজিজী এ রায় দেন বলে পিপি মো.আকমল হোসেন জানান।

দণ্ডপ্রাপ্ত মেছের আলী (৪৪) কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার অনন্তপুর গ্রামের ইসমাইল হোসেনের ছেলে। তিনি পলাতক রয়েছেন।
একইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয়মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।
মামলার বরাত দিয়ে পিপি জানান, লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ওই মেয়েটির সঙ্গে বিয়ে হয় মেছের আলীর। ১৯৯৯ সালের ২৩ জুন স্ত্রীকে ফুলবাড়ি উপজেলার সীমান্ত এলাকা দিয়ে ভারতের শিলিগুড়ির একটি পতিতালয়ে বিক্রি করে দেন মেছের।
“সেখানে সাড়ে তিন বছর থাকার পর মেয়েটি কৌশলে বাড়িতে চলে আসেন। এরপর ২০০৫ সালের ৬ এপ্রিল এ ঘটনায় নিজে বাদী হয়ে হাতীবান্ধা থানায় একটি মামলা করেন।”
চকলেটের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণ, যুবক আটক।

চকলেটের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণ, যুবক আটক।

মঙ্গলবার উপজেলার উপজেলার কর্মধা ইউনিয়নের কালিটি চা বাগান থেকে ওই যুবককে আটক করা হয় বলে জানান কুলাউড়া থানার ওসি মো. শামসুদ্দোহা।
ছেলের হাতে মা খুন’

ছেলের হাতে মা খুন’

লবণের আড়ালে ইয়াবা পাচার

ঢাকায় একটি ট্রাক থেকে ১১ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ।
নিষিদ্ধ এই ট্যাবলেট ট্রাকটিতে লবণের আড়ালে লুকানো ছিল।
যাত্রাবাড়ীতে ইয়াবার আটকের সময় ওই ট্রাক থেকে রাকিব (২৭) ও নূরুজ্জামান (৩২) নামে দুজনকে গ্রেপ্তারও করা হয় বলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপ কমিশনার মাশরুকুর রহমান খালেদ জানিয়েছেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গত (শুক্রবার) রাতে যাত্রাবাড়ী এলাকায় ধনিয়া বিশ্ববিদ্যালয়ের সামনে লবণের ট্রাকটি তল্লাশি করে ১১ হাজার ইয়াবা পাওয়ার পর দুজনকে গ্রেপ্তার করা হয়।”
এই ঘটনায় মামলা হয়েছে কি না- জানতে যোগাযোগ করা হলে যাত্রাবাড়ী থানার ওসি আনিসুর রহমান বলেন,“ডিবি  থানায় জানিয়ে ইয়াবা, আসামী ও অন্যান্য আলামত নিজেরা নিয়ে গেছে।”
bdnews24

সেনা সদস্যকে পেটানোর মামলায় ইউপি চেয়ারম্যান কারাগারে

নীলফামারীর সৈয়দপুর উপজেলায় এক সেনা সদস্যকে পেটানোর মামলায় কামারপুকুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জিকো আহমেদকে কারাগারে পাঠিয়েছে আদালত।


মঙ্গলবার বেলা ১২টার দিকে জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক আকরাম হোসেন তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বলে আদালতের জিআরও আমিনুল ইসলাম জানান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ২০১৪ সালের ১২ অক্টোবর কাপ্তাই সেনানিবাস থেকে বদলি হয়ে সৈয়দপুর সেনানিবাসের সদর দপ্তর ২২২ পদাধিক ব্রিগেডে যোগদানের জন্য সৈয়দপুর আসেন ওয়ারেন্ট অফিসার মফিজুর রহমান।

“এ সময় শহরের জিকরুল হক রোডে ইউপি চেয়ারম্যান জিকোর রেস্ট হাউজে থাকার সময় জিকো ও তার লোকজন ওয়ারেন্ট অফিসারের কাছে ২০ হাজার টাকা চাঁদা দাবি করেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।”

চাঁদা দিতে অস্বীকার করলে ধারালো অস্ত্র দিয়ে তাকে গুরুতর জখম করে সাথে থাকা ৮ হাজার ৭০০ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে।

এ ঘটনায় চেয়ারম্যান জিকোসহ আটজনের বিরুদ্ধে সৈয়দপুর থানায় মামলা করেন ওয়ারেন্ট অফিসার।

মামলার তদন্তকারী কর্মকর্তা সৈয়দপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. আব্দুল আউয়াল ২০১৪ সালের ৩ ডিসেম্বর আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন।
bdnews24