মৌলভীবাজারের কুলউড়ায় চকলেটের লোভ দেখিয়ে ছয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার উপজেলার উপজেলার কর্মধা ইউনিয়নের কালিটি চা বাগান থেকে ওই যুবককে আটক করা হয় বলে জানান কুলাউড়া থানার ওসি মো. শামসুদ্দোহা।
আটক স্বপন রাজভর (২০) ওই বাগানের জগন্নাথ ভরের ছেলে।
শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
শিশুটির বাবার অভিযোগের বরাত দিয়ে ওসি বলেন, মেয়েটি সোমবার বিকালের বাড়ির সামনে খেলছিল। এ সময় প্রতিবেশী স্বপন রাজভর তাকে চকলেট এবং টাকার লোভ দেখিয়ে ঘরে নিয়ে ধর্ষণ করে।
“রাতে শিশুটি তার মাকে বিষয়টি জানায়। পরে মঙ্গলবার তার বাবা থানায় অভিযোগ করেন।”
bdnews24