কুমিল্লার মুরাদনগর উপজেলায় এক নারীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ পাওয়া গেছে তার ছেলের বিরুদ্ধে।
মঙ্গলবার বিকালে সাতমুড়া গ্রাম থেকে পুলিশ মিনোয়ার বেগমের (৫৫) লাশ উদ্ধার করে বলে মুরাদনগর থানার এসআই জীবন হাজারী জানান।
তবে পুলিশ ছেলে জাকির হোসেনকে (২৮) আটক করতে পারেনি।
স্থানীয়দের বরাত দিয়ে এসআই বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জাকির নেশার টাকার জন্য মায়ের সাথে ঝগড়া করে।
“একপর্যায়ে মাকে ছুরিকাঘাত করে সে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”
লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
bdnews24