বিকেলে খালেদার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করবেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার অ্যালিসন ব্লেক।
বুধবার (১৮ মে) বিকেল সাড়ে ৫টায় রাজধানীর গুলশানে খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। বিএনপির চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শাইরুল কবির খান এ তথ্য জানিয়েছেন।
বৈঠকে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনার পাশাপাশি উভয় দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করা হবে বলে জানিয়েছেন তিনি।

Share this

Related Posts

Previous
Next Post »