নিষ্ঠা ও সততা

আল্লাহ বলেছেন, “হে মুমিনগণ! তোমরা আল্লাহকে ভয় কর এবং সত্যনিষ্ঠদের সাথে থাক”(সূরা তওবাঃ১৯৯আয়াত)।
 সত্যনিষ্ঠ পুরুষ ও নারীগণ… আল্লাহ তাদের জন্য ক্ষমা ও বিরাট পুরস্কার প্রস্তুত করে রেখেছেন”(সূরা আহযাবঃ৩৫আয়াত)।
 01।ইবনে মাসঊদ (রা) থেকে বর্ণিত। রাসূল(সা.) বলেছেনঃ সত্যবাদিতা পূণ্য ও কল্যাণের পথ দেখায়। আর পূণ্য ‍ও কল্যাণ জান্নাতের পথ দেখায়। মানুষ সত্যের অনুসরণ করতে করতে অবশেষে আল্লাহর নিকট সিদ্দীক (পরম সত্যবাদী) নামে অভিহিত হয়। আর মিথ্যা পাপাচারের পথ দেখায়, আর পাপাচার দোযখের পথ দেখায়। মানুষ মিথ্যার অনুসরণ করতে করতে শেষ পর্যন্ত আল্রাহর নিকট চরম মিথ্যুক হিসেবে অভিহিত হয।(বুখারী ও মুসলিম)


02।আবু খালিদ হাকিম ইবনে হিযাম (রা) থেকে বর্ণিত। তিনি বললেন, রাসূল (সা.) বলেছেন, ক্রেতা ও বিক্রেতা পরস্পর পৃথক না হওয়া পর্যন্ত তাদের কেনা-বেচা বাতিল করে দেয়ার অধিকার বা এখতিয়ার রাখে। যদি তারা উভয়ে সত্য কথা বলে, তাহলে তাদের কেনা-বেচায় বরকত হয় এবং যদি মিথ্যা বলে, তাহলে তাদের ক্রয়-বিক্রয়ের বরকত নষ্ট করে দেয়া হয়। (বুখারী ও মুসলিম)

*03 হাদীসঃ আবু সাঈদ খুদরী (রা) থেকে বর্ণিত। রাসূল (সা.) বলেছেনঃ দুনিয়া অবশ্যই মিষ্ট ও আকর্ষণীয়। আল্লাহ তোমাদেরকে দুনিয়ায় তাঁর প্রতিনিধি বানিয়েছেন, যাতে তিনি দেখে নেন তোমরা কেমন কাজ কর। সুতরাং তোমরা দুনিয়া সম্পর্কে সতর্ক হও এবং নারীদের (ফিতনা) থেকেও সর্তক থাক। কারণ বনী ইসরাঈলের প্রথম ফিতনা নারীদের দ্বারাই সৃষ্টি হয়েছিল। (মুসলিম)
ভাল লাগলে কমেন্টে জানাতে ভুলবে না…
ভুলে ভরা জীবনে ভুল হওয়াটা অসম্ভব কিছু নয়,যদি আমার লেখার মাঝে কোন ভুলত্রুটি থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এবং ভিতরে লেখার মধ্যে কোন ভুল পেলে আমাকে একটু কষ্ট করে কমেন্টে জানিয়ে দিবেন, তাহলে আমি পরবর্তিতে ঠিক করে দিব। ধন্যবাদ সবাই ভাল থাকবেন।

Share this

Related Posts

Previous
Next Post »