খালেদা জিয়ার বিরুদ্ধে কোন প্রতিহিংসা সরকারের নেই: হাসানুল হক ইনু

বেগম খালেদা জিয়াকে রাজনীতি থেকে সরাতে সরকার উদ্দেশ্য প্রনোদিতভাবে তার নামে একের পর এক মামলা দিচ্ছে’ মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্য প্রসঙ্গে তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু (এমপি) বলেছেন,
বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে কোন প্রতিহিংসা শেখ হাসিনা সরকারের নেই।
বরং বেগম খালেদা জিয়া গত ৭ বছর ধরে কখনও জঙ্গী তান্ডব, কখনও সংসদকে অচল করার চক্রান্ত করে কখনও আগুন যুদ্ধে মানুষ পুড়িয়ে ও দেশী বিদেশী মহলের সাথে চক্রান্ত করে সরকারের অগ্রযাত্রাকে আটকানোর চেষ্টা করেছে এবং অবৈধ পথে সরকারের পতন করার চক্রান্ত করেছে।
সূতরাং বেগম জিয়ার বিরুদ্ধে কোন মামলা উদ্দেশ্য প্রনোদিতভাবে সরকার দেয়নি। শনিবার বেলা ১২টায় মিরপুর উপজেলার তালবাড়িয়ায় জিকেপি প্রকল্পের আওতায় ভিডিপি ক্লাব থেকে তালবাড়িয়া হাইস্কুল পর্যন্ত প্রায় এক কিলোমিটার সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন কালে তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, ৯৩ দিনের আগুন যুদ্ধে মানুষ পোড়ানো, জঙ্গী নাশকতার ঘটনায় হাতে নাতে ধরা পড়াদের স্বীকারোক্তিতে বিভিন্ন মামলা হচ্ছে। মন্ত্রী আরো বলেন, ৭১ গণহত্যার যুদ্ধাপরাধীদের যেভাবে রেহায় দেওয়া হয়নি, মানুষ পোড়ানোর জন্যও কাউকে রেহায় দেওয়া হবে না।
বাংলাদেশে যাতে আর কোনদিন মানুষ পোড়ানো বা গুপ্ত হত্যার মাধ্যমে দেশে কেউ অস্থিতিশীল পরিস্থিতি তৈরী করতে না পারে সেজন্য এসব ঘটনায় দোষীদের দৃষ্ঠান্তমূলক শাস্তি দিয়ে এগুলো স্তব্ধ করে দিতে হবে।
এসময় তথ্যমন্ত্রী বলেন,
বিএনপি এবং বেগম খালেদা জিয়ার সাথে জঙ্গী, রাজাকার ও আগুন সন্ত্রাসী এবং ৭১,৭৫ আর ২১ আগষ্টের খুনীর সাথে সংযোগের সাথে সাম্প্রতিককালে ইহুদি সংযোগ যোগ হয়েছে। এর মধ্যেদিয়ে বেগম জিয়া একদিকে দেশের শত্র“, আরেকদিকে ইসলামের শত্র“ অন্যদিকে গণতন্ত্রের শত্র“ হয়ে দেখা দিয়েছে। পরে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। এসময় মন্ত্রী পত্নী জাতীয় নারী জোটের আহবায়য় আফরোজা হক রীনা, মিরপুর উপজেলার দায়িত্বরত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শান্তি মনি চাকমা, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, সাধারণ সম্পাদক আব্দুল আলীম স্বপনসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সুত্রঃ bnc24

Share this

Related Posts

Previous
Next Post »