থানছিতে অপহৃত ৩ ব্যবসায়ীর লাশ উদ্ধার

সোমবার বেলা সাড়ে ৩টার দিকে উপজেলার ডিম পাহাড় এলাকা থেকে তাদের লাশ উদ্ধার করা হয় বলে জানান থানছি থানার ওসি সিরাজুল ইসলাম।
এরা হলেন আলীকদম উপজেলার ওমর হামজাদের ছেলে মো. আবু বক্কর (২৮), মো. শফির ছেলে মো. নুরুল আবছার (৩০) ও নুরুল ইসলামের ছেলে মো. শাহাব উদ্দিন (৪০)।
শুক্রবার থানছি-আলীকদম উপজেলা সড়কের ২৮কিলোমিটার ডিম পাহাড় এলাকা থেকে অপহৃত হন এই তিন গরু ব্যবসায়ী।
এ ঘটনায় জড়িত সন্দেহে থানছি উপজেলার সত্যমনি ত্রিপুরা পাড়ার বাসিন্দা যোহন ত্রিপুরা (২৪), থানছি বাজারের মো. ফজল আহম্মদের ছেলে মো. জসিম উদ্দিন (২৮), জনর বাট ত্রিপুরা ও জীবন ত্রিপুরাকে আটক করেছে পুলিশ।
থানছি থানার উপ-পরিদর্শক মশিউর রহমান জানান, আটক চার জনকে নিয়ে অভিযান চালিয়ে ডিম পাহাড়ের আশপাশ থেকে তাদের লাশ পাওয়া যায়।
অপহরণের পর শুক্রবার দুপুরে দুর্বৃত্তরা তিন ব্যবসায়ীর পরিবারের কাছে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করে বলে জানিয়েছিলেন থানছি সদর ইউনিয়নের চেয়ারম্যান মাংসার ম্রোম।
তবে পুলিশ মুক্তিপণের বিষয়ে কিছু বলেনি।

Share this

Related Posts

Previous
Next Post »