আইন থেকে মৃত্যুদণ্ড বাতিলে উকিল নোটিশ

আইন থেকে মৃত্যুদণ্ড বাতিলে উকিল নোটিশ
বাংলাদেশের সকল ধরণের আইন থেকে মৃত্যুদণ্ড বাতিল চেয়ে সরকারকে একটি উকিল নোটিশ দেয়া হয়েছে। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনুচ আলী আকন্দ রেজিস্ট্রি ডাকযোগে এ নোটিশ পাঠান।

আগামী ২৪ ঘন্টার মধ্যে স্বরাষ্ট্র সচিব, মন্ত্রী পরিষদ সচিব ও আইন সচিবকে নোটিশের জবাব দিতে বলা হয়ছে।একইসঙ্গে এ আবেদনের বিষয়ে দেশের আইন থেকে মৃত্যুদণ্ড রহিতকরণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে। অন্যথায় হাইকোর্টে রিট আবেদন করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

নোটিশে বলা হয়, বিশ্বের ১৪০ টি দেশের আইন থেকে মৃত্যুদণ্ড উঠিয়ে দেওয়া হয়েছে। তাই সাজা হিসেবে মৃত্যুদণ্ড কে নিষ্ঠুর, অমানবিক উল্লেখ করে তা বাতিল চাওয়া হয়েছে।

অ্যামনেস্টির তথ্য মতে, এখন পর্যন্ত ১৪০ টি দেশ মৃত্যুদণ্ড আইনগতভাবে বা প্রথা হিসেবে বাতিল করেছে। ২০০৪-২০১৩ পর্যন্ত দশ বছরে মৃত্যুদণ্ড বিলোপকারী দেশের সংখ্যা বেড়েছে। ২০১৩-র শেষে বিশ্বের মোট ৯৮টি দেশ মৃত্যুদণ্ড দেওয়ার আইন তুলে দিয়েছে।

২০০৪-তে মৃত্যুদণ্ড নিষিদ্ধ ছিল ৮৫টি দেশে। অবশ্য কিছু দেশে আইনত মৃত্যুদণ্ড চালু থাকলেও তা কার্যকর করা হয় না। এই ধরনের দেশের সংখ্যা ৫২। অর্থাৎ মোট (৯৮+৫২) ১৪০টি দেশে এখন মৃত্যুদণ্ড হয় আইনত নিষিদ্ধ অথবা নিষিদ্ধ না হলেও মৃত্যুদণ্ড কার্যকর করা হয় না।

৫৮টি দেশে এখনো মৃত্যুদণ্ডের বিধান আছে। এ পরিসংখ্যানে আছে বাংলাদেশের নাম। বাংলাদেশের আশপাশের দেশগুলোর মধ্যে ভুটান, নেপাল, মিয়ানমার ও মরিশাস মৃত্যুদণ্ড বিলোপ করেছে। শ্রীলংকা, মালদ্বীপে মৃত্যুদণ্ডের বিধান থাকলেও কোনো মৃত্যুদণ্ড কার্যকর করা হচ্ছে না।
24updetnews

Share this

Related Posts

Previous
Next Post »