বাংলাদেশে স্থাপিত প্ল্যান্ট থেকে তরল গ্যাস নিতে চায় ভারতের সাত রাজ্য

বাংলাদেশে স্থাপিত প্লান্ট থেকে আমদানিকৃত তরল গ্যাস (এলএনজি) নিতে চায় ভারতের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সাত রাজ্য। সম্প্রতি ভারতের জ্বালানি প্রতিমন্ত্রী বাংলাদেশকে এই প্রস্তাব দিয়েছেন।
গত মাসে ভারতের প্রাকৃতিক গ্যাস বিষয়ক প্রতিমন্ত্রী (ইন্ডিপেন্ডেন্ট চার্জ) ধর্মেন্দ্র প্রধান বাংলাদেশে সফরে এসে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশকে এই প্রস্তাব দিয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
সূত্র জানায়,
বিদ্যুতের পর এবার ভারত-বাংলাদেশের যৌথ বিনিয়োগে এলপি গ্যাস প্ল্যান্ট স্থাপন করার সিদ্ধান্ত নেয়া হচ্ছে। প্ল্যান্টটি চট্টগ্রামে স্থাপনের বিষয়ে প্রথামিকভাবে স্থান নির্ধারণ করা হয়েছে। তবে এখনও এর আকার বা পরিধি চূড়ান্ত হয়নি।
জ্বালানি মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, গত মাসে ঢাকার হোটেল র্যাডিসনে দু’দেশের জ্বালানি প্রতিমন্ত্রীর মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়।
ঐ বৈঠকে  বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এবং ভারতের প্রাকৃতিক গ্যাস বিষয়ক প্রতিমন্ত্রী (ইন্ডিপেন্ডেন্ট চার্জ) ধর্মেন্দ্র প্রধান উপস্থিত ছিলেন।
ঐ দিনের বৈঠকে উভয় দেশের প্রতিমন্ত্রীদের বৈঠক শেষে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) ও ভারতীয় রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ন্যাশনাল অয়েল কোম্পানির মধ্যে এলপিজি প্ল্যান্ট স্থাপনে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়।
এদিকে ভারতের সাত রাজ্যে তরল গ্যাস দেয়ার বিষয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, ভারত এই এলপিজি প্ল্যান্ট থেকে তাদের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে সরবরাহের প্রস্তাব দিয়েছে।
বিষয়টি এখন আমাদের সক্রিয় বিবেচনায় রয়েছে।
অন্যদিকে গত মাসে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে ত্রিপুরা হতে ৭০ মিলিয়ন ঘনফুট গ্যাস বাংলাদেশে আমদানির প্রস্তাব দেওয়া হয়েছে। জবাবে ভারতের প্রাকৃতিক গ্যাস বিষয়ক প্রতিমন্ত্রী বলেছেন, তিনি দেশে গিয়ে আলোচনা করে বাংলাদেশকে জানাবেন।
সুত্রঃ দৈনিক সংগ্রাম

Share this

Related Posts

Previous
Next Post »