রাঙামাটির নানিয়ারচরে এক চাকমা যুবক অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে আহত হয়েছেন।
শুক্রবার সন্ধ্যায় উপজেলার সদরে গুলিবিদ্ধ হন মোকবুল চাকমা (৪২)। তাকে রাঙামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, সন্ধ্যায় উপজেলা বিশ্রামগারের পাশ দিয়ে হেঁটে বাজারে যাচ্ছিলেন মোকবুল। ওই সময় দুর্বৃত্তরা প্রথমে তাকে পিছন দিক তেকে ডাক দেয় এবং পরপরই চার রাউন্ড গুলি করে।
নানিয়ারচর থানার এসআই মো. শাহ জাহান বলেন, একটি গুলি তার পিঠে বিদ্ধ হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে নানিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
কারা এবং কী কারণে এ হামলা করেছে তা তিনি জানাতে পারেননি।
bdnews24
bdnews24